Face Scrub: ব্ল্যাকহেডস দূর করতে ঘরোয়া স্ক্রাব: সহজ টোটকায় পাবেন পরিষ্কার ত্বক

রূপচর্চা

নিউজ পোল ব্যুরো: গরমকালে ঘাম ও ধুলোবালির কারণে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। মুখে র‌্যাশ, ব্রণ কিংবা সবচেয়ে সাধারণ সমস্যা ব্ল্যাকহেডস অনেকের কাছেই ভীষণ বিরক্তিকর হয়ে ওঠে। বিশেষ করে নাকের উপর ও দুই পাশে এবং যেসব জায়গা থেকে তেল বেশি নিঃসরণ হয়, সেই অংশে ব্ল্যাকহেডস তৈরি হওয়াটা স্বাভাবিক। ত্বকের রন্ধ্রে তেল ও মৃতকোষ জমে মুখ বন্ধ হয়ে গেলে এই সমস্যা দেখা দেয়। অনেকে পার্লারে গিয়ে বা আঙুলের চাপ দিয়ে ব্ল্যাকহেডস তুলতে যান, যা ত্বকের জন্য আরও ক্ষতিকর হতে পারে। এই সমস্যার সহজ সমাধান লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই। সামান্য কিছু উপাদান দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন স্ক্রাব (Face Scrub), যা নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে উঠবে পরিষ্কার ও উজ্জ্বল।

আরও পড়ুন: Glowing Skin: কোরিয়ান স্কিনকেয়ারের রহস্যে শুক্রাণু!

শিয়া বাটার: ত্বকের উপকারী বন্ধু
শিয়া বাটার হল ব্ল্যাকহেডস তোলার একটি প্রাকৃতিক ও কার্যকর উপাদান। এতে রয়েছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, ভিটামিন ডি, প্রোভিটামিন এ এবং ফাইটোস্টেরল, যা ত্বকের গভীরে গিয়ে কাজ করে। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করার পাশাপাশি এর অ্যান্টিসেপটিক গুণ একজিমা, স্ট্রেচ মার্ক ও ত্বকের কালো ছোপ দূর করতে সাহায্য করে।

উপকরণ:

* ৬ চামচ শিয়া বাটার
* ১৫ চামচ নারকেল তেল
* ২০ চা চামচ চিনি
* ৩০ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল

স্ক্রাব (Face Scrub) তৈরির প্রণালী:
প্রথমে একটি পাত্রে শিয়া বাটার ও নারকেল তেল মিশিয়ে কম আঁচে গরম করুন বা মাইক্রোওভেনে গলিয়ে নিন। মাখনের মতো গলে গেলে তাতে চিনি ও ল্যাভেন্ডার তেল ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ঠান্ডা করে কাচের বোতলে সংরক্ষণ করুন।

ব্যবহারবিধি:
ব্যবহার করার সময় ৩-৪ চামচ স্ক্রাব নিয়ে নাক ও গালের অংশে ভালো করে ম্যাসাজ করুন। চাইলে হালকা স্পঞ্জ বা লুফার সাহায্যে সেই জায়গা ঘষতে পারেন, তবে অতিরিক্ত চাপ দেবেন না। এরপর ১০-১৫ মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ত্বকের যত্ন নিতে গেলে আলাদা সময়, খরচ ও ধৈর্যের প্রয়োজন হয়—এই ভাবনাই অনেককে পিছিয়ে দেয়। তবে ঘরোয়া উপাদানে তৈরি এই স্ক্রাব ত্বকের যত্নকে যেমন সহজ করে, তেমনই নিরাপদ ও কার্যকরও বটে। বাজার চলতি প্রোডাক্টে থাকা রাসায়নিক উপাদান অনেক সময় ত্বকের ক্ষতি করে দেয়। সেখানে শিয়া বাটার, নারকেল তেল, প্রাকৃতিক চিনি ও ল্যাভেন্ডার তেল দিয়ে তৈরি এই স্ক্রাব ত্বকের জন্য অনেক বেশি কোমল ও নিরাপদ।

নিয়মিত ব্যবহারে শুধু ব্ল্যাকহেডস নয়, ত্বকের মৃতকোষ, রুক্ষতা ও কালো ছোপও ধীরে ধীরে কমে যায়। ত্বক হয়ে ওঠে আরও মসৃণ ও প্রাণবন্ত। যারা পার্লারে যাওয়ার সময় পান না বা চর্মরোগে ভোগেন, তাঁদের জন্য এটি একটি দারুণ বিকল্প। শুধু নিয়মিত ব্যবহার আর একটু সচেতনতা আপনাকে দিতে পারে প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া—তাও একদম ঘরোয়া উপায়ে, কেমিক্যাল ছাড়াই।

তাই আর দেরি না করে এখনই তৈরি করে ফেলুন এই সহজ স্ক্রাব আর উপভোগ করুন ঝকঝকে, উজ্জ্বল ও নিঃখুত ত্বকের অনুভব—তা-ও নিজের ঘরেই!

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT