নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজোয় সারা দিন প্যান্ডেল হপিং মানেই সাজগোজ থাকবেই। কিন্তু ঘাম আর আর্দ্রতায় মেকআপ (Makeup) যদি গলে যায়, তবে পুরো সাজটাই মাটি হয়ে যায়। এই সমস্যার সমাধান করতে পারে ‘ম্যাট মেকআপ’। দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফ থেকে শুরু করে বলিউডের বহু তারকার প্রিয় এই স্টাইল এখন ট্রেন্ডেও রয়েছে। আপনি চাইলে কয়েকটি সহজ কৌশল মেনে চললেই সারা দিন টিকবে মেকআপ, আর ঘাম হলেও মুখে লাবণ্য অটুট থাকবে।
আরও পড়ুন:Bottle Gourd: লাউ স্বাস্থ্যকর হলেও সবার জন্য নয়! কারা খাবেন না এই সব্জি?
মেকআপের আগে আইস ফেসিয়াল
মেকআপ (Makeup) করার আগে বরফের কিউব হালকা হাতে ঘষে নিন অথবা বরফ জল দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বকের ছিদ্র সঙ্কুচিত হয়, ঘাম কমে যায় এবং ত্বক টানটান হয়। বাইরে বেরোবার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।
ক্লিনজ়িং ও প্রাইমার
প্রথমে হালকা ক্লিনজ়ার দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করুন। তারপর অয়েল-ফ্রি ময়েশ্চারাইজ়ার লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করে প্রাইমার ব্যবহার করুন। বিশেষত টি-জ়োন (কপাল, নাক, থুতনি) এ ভালো করে প্রাইমার লাগান। এতে তেলতেলে ভাব নিয়ন্ত্রণে থাকবে।
ফাউন্ডেশন ও কনসিলার
ভারী ফাউন্ডেশনের বদলে হালকা ওয়াটার-বেসড ফাউন্ডেশন ব্যবহার করুন। যদি দাগ বা ডার্ক সার্কল থাকে তবে ত্বকের রঙের থেকে এক শেড হালকা কনসিলার লাগান। আঙুল বা স্পঞ্জ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।
সেটিং পাউডার
ম্যাট মেকআপের মূল রহস্য হল পাউডার। ট্রান্সলুসেন্ট সেটিং পাউডার ব্যবহার করুন। ব্রাশ দিয়ে মুখে আলতো করে বুলিয়ে নিন, বিশেষ করে কপাল, নাক ও চোখের নীচে।
চোখের সাজ
চোখের মেকআপে স্মাজ-প্রুফ প্রোডাক্ট ব্যবহার করুন। কাজল পরার আগে চোখের চারপাশে সিসি ক্রিম লাগান এবং সামান্য কমপ্যাক্ট পাউডার বুলিয়ে নিন। এতে চোখের তেলতেলেভাব কমবে এবং কাজল দীর্ঘক্ষণ টিকবে।
ঠোঁটের মেকআপ
এই মৌসুমে মেটালিক শেড জনপ্রিয়। পোশাকের সঙ্গে মানিয়ে নিন ফুশিয়া পিঙ্ক, মেরুন, ব্রাউন বা টারকোয়িজ় ব্লু।
ফাইনাল টাচ
সব শেষে সেটিং স্প্রে ব্যবহার করুন। এটি মেকআপ লক করে রাখবে। সঙ্গে ছোট টিস্যু বা ব্লটিং পেপার রাখুন, প্রয়োজনে তেল-ঘাম মুছে নিতে কাজে আসবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
