নিউজ পোল ব্যুরো: বড়দিনের মুখে রোদঝলমলে আকাশ আর তুলনামূলক উষ্ণ দিনে কিছুটা হলেও হতাশ হয়েছিলেন শীতপ্রেমীরা। তবে আচমকাই বদলে গেল ছবিটা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) হঠাৎ করেই নামল পারদ। একধাক্কায় তাপমাত্রা কমে যাওয়ায় ফের শীতের আমেজ ফিরতে শুরু করেছে রাজ্যে। কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা আবার স্বাভাবিকের নীচে নেমে এসেছে, যা স্বস্তি দিচ্ছে শীতপ্রেমীদের। আবহাওয়া দফতর (IMD) সূত্রে জানা যাচ্ছে, আগামী কয়েক দিনে তাপমাত্রায় খুব বড়সড় ওঠানামা না হলেও ধীরে ধীরে ঠান্ডার দাপট বাড়বে (Weather Update)। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিনে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। তবে ২৪ ডিসেম্বরের পর থেকেই পরিস্থিতিতে বদল আসতে শুরু করবে। রাতের দিকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় রাতের পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে ইঙ্গিত মিলেছে (Weather Update)।
আরও পড়ুন : Emraan Hashmi : ‘আওয়ারাপন ২’-এর শুটিংয়ে গুরুতর আহত ইমরান হাশমি, ভক্তদের মধ্যে উদ্বেগ
বুধবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) অধিকাংশ জেলায় তাপমাত্রা কমতে শুরু করবে। বেশিরভাগ জেলায় রাতের তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকবে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকতে পারে। বড়দিন পর্যন্ত এই ধরনের আবহাওয়াই বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে উৎসবের মরসুমে ভরপুর শীতের আমেজ উপভোগ করতে পারবেন মানুষজন। দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) একাধিক জেলায় রাতের দিকে উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। কলকাতায় (Kolkata) ইতিমধ্যেই চলতি মরসুমের অন্যতম শীতল দিন দেখা গিয়েছে, যেখানে তাপমাত্রা নেমেছে প্রায় ১৪ ডিগ্রিতে। আবহাওয়াবিদদের মতে, ২৬ ডিসেম্বরের পর থেকে ঠান্ডা আরও বাড়তে পারে। তখন শীতের প্রকোপে কাবু হতে পারেন সাধারণ মানুষ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। অন্যান্য জেলাতেও ভোরের দিকে কুয়াশা দেখা যেতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনাই বেশি। আপাতত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে এবং কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও (North Bengal Weather Update) ধীরে ধীরে পারদ নামছে। বড়দিনের পর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে শীতের দাপট আরও বাড়তে পারে। পাহাড়ি এলাকায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও সংলগ্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)।
