BJP MLA: বাঙালি ‘হেনস্তা’ বিতর্কে উত্তাল রাজ্য বিধানসভা, মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন প্রতিবাদে সরব বিজেপি, সাসপেন্ড দুই বিধায়ক

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাঙালি ‘হেনস্তা’ ইস্যু ঘিরে রাজ্য বিধানসভায় বৃহস্পতিবারের বিশেষ অধিবেশন রূপ নেয় রণক্ষেত্রে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্য শুরু হতেই তীব্র প্রতিবাদে ফেটে পড়ে বিজেপি বিধায়করা (BJP MLA)। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) একাধিকবার শান্ত থাকার আহ্বান জানালেও বিরোধী দলপক্ষের হইচই এবং শৃঙ্খলাভঙ্গ বন্ধ হয়নি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিধানসভায় শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্পিকার বিজেপি বিধায়ক শংকর ঘোষ (Shankar Ghosh) ও অগ্নিমিত্রা পলকে (Agnimitra Paul) অধিবেশন থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত ঘিরে বিরোধী শিবির আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং তীব্র প্রতিবাদ অব্যাহত রাখে।

আরও পড়ুন: Mamata Banerjee: চাকরি হারিয়েও আশার আলো! গ্রুপ C-তে নতুন সুযোগের ভাবনায় মানবিক মুখ্যমন্ত্রী

রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তৃণমূল শাসকদল এই বিক্ষোভকে “দায়িত্বজ্ঞানহীন আচরণ” বলে আখ্যা দিলেও, বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সরকার মানুষের কণ্ঠস্বরকে রুদ্ধ করতে চায় বলেই এ ধরনের কড়া পদক্ষেপ নিচ্ছে। এরপর বিধানসভা নিয়মের ৩৪৮ ধারার অধীনে শংকর ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন স্পিকার। বিধানসভায় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্পিকার মার্শালদের নির্দেশ দেন, যাতে শংকর ঘোষকে সভাকক্ষ থেকে অপসারণ করা হয়। স্পিকারের নির্দেশের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বিধানসভা কক্ষে মাটিতে বসে পড়েন বিজেপি বিধায়করা (BJP MLA), শুরু হয় মার্শালদের সঙ্গে টানাহ্যাঁচড়া ও ধস্তাধস্তি। শংকর ঘোষকে ঘিরে রেখে বিজেপি বিধায়করা (BJP MLA) কাগজপত্র ছিঁড়ে ছুড়ে প্রতিবাদ জানান। বিধানসভা চত্বরে তখন কার্যত বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। একাধিকবার অনুরোধ ও সতর্কবার্তা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শেষপর্যন্ত প্রায় জোর করে, ধাক্কাধাক্কির মধ্য দিয়ে শংকর ঘোষকে সভাকক্ষের বাইরে নিয়ে যেতে বাধ্য হন মার্শালরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspol