Mamata Banerjee: চাকরি হারিয়েও আশার আলো! গ্রুপ C-তে নতুন সুযোগের ভাবনায় মানবিক মুখ্যমন্ত্রী

breakingnews কলকাতা রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘ টানাপোড়েনের মাঝে রাজ্য সরকার এবার ‘চাকরিহারা’দের পাশে দাঁড়ানোর বার্তা দিল মানবিকতার হাত ধরে। ২০১৬ সালের স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে বাতিল হয়েছে পুরো প্যানেল। প্রকাশ্যে এসেছে ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ তালিকা। এতে বিপাকে পড়েছেন বহু শিক্ষক-শিক্ষিকারা, যারা এতদিন স্কুলে পড়িয়ে আসছিলেন।আদালতের রায় অনুযায়ী ‘অযোগ্য’ তালিকাভুক্ত ১৮০৬ জন চাকরিপ্রার্থী আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নতুন পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন না। তবে তাদের ভবিষ্যৎ নিয়ে হতাশ না হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন: Mamata Banerjee: দেবীপক্ষে বিমায় জিএসটি শূন্য, এই সিদ্ধান্তে ‘মমতা-ছাপ’ দেখছে তৃণমূল!

বৃহস্পতিবার, শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “যারা এতদিন স্কুলে পড়িয়েছেন, হঠাৎ করে তাদের ‘অযোগ্য’ বলা হয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে আমরা তাদের কথা ভুলিনি। আমরা আইনজীবীদের পরামর্শ নিচ্ছি যাতে আইনি পথে তাদের পাশে দাঁড়ানো যায়। শিক্ষক পদে নয়তো, অন্তত গ্রুপ C (Group C) পদে যাতে তাদের নিয়োগ করা যায়, সেই চেষ্টা করছি। কেউ যেন মনে না করেন, এই সরকার অমানবিক।” এই বার্তায় নতুন করে আশার আলো দেখছেন সেইসব প্রার্থীরা, যারা শিক্ষক পদ হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। রাজ্যের এই মানবিক দৃষ্টিভঙ্গি কতটা সফল হয়, তা এখন সময় বলবে। তবে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই ঘোষণায় একটা কথা স্পষ্ট, বিচারালয়ের নির্দেশ মেনে চলেই সরকার মানুষের পাশে থাকতে চায়।

২০১৬ সালের শিক্ষক নিয়োগে ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’র তকমা দিয়ে গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় সম্পূর্ণ প্যানেল। আদালতের নির্দেশে এরপর পৃথকভাবে প্রকাশ পায় ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা, যেখানে ১৮০৬ জনকে চিহ্নিত করা হয়েছে ‘অযোগ্য’ হিসেবে। এদের অনেকেই দীর্ঘদিন ধরে স্কুলে পড়াচ্ছিলেন, এমনকি কারও কারও সঙ্গে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ যোগাযোগও রয়েছে। কিন্তু তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই তাদের চাকরির পরিসমাপ্তি ঘটে।

এই হতাশার আবহেই বৃহস্পতিবার, কলকাতার ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, “যারা এতদিন ধরে ক্লাস নিচ্ছিলেন, অথচ আজ ‘অযোগ্য’ বলে দাগানো হয়েছে, তাদের ‘বেচারা’ ভাবার সময় নয়, তাদের পাশে রাজ্য সরকার আছে। শিক্ষক পদে সুযোগ না মিললেও, গ্রুপ C বা গ্রুপ D পদে যেন তারা সুযোগ পান, তার জন্য আমরা আইনজীবীদের পরামর্শ নিচ্ছি।” মুখ্যমন্ত্রীর এই বার্তায় নতুন করে আশার আলো দেখছেন বহু ‘বাতিল’ প্রার্থী। কারণ এটা স্পষ্ট, রাজ্য সরকার আইনের সীমারেখা মেনেই মানবিকতার রাস্তা খুঁজতে চাইছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole