নিউজ পোল ব্যুরো: নতুন জিএসটি (GST) কাঠামোয় স্বাস্থ্য ও জীবন বিমার উপর থেকে কর তুলে নেওয়ার ঘোষণাকে কেন্দ্রের নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লড়াইয়ের ফল বলেই তুলে ধরছে তৃণমূল কংগ্রেস (TMC)। ২২ সেপ্টেম্বর, অর্থাৎ দেবীপক্ষের শুরু থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। আর এই সময় নির্বাচিত করেই নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে মরিয়া রাজ্যের শাসকদল।
https://x.com/MahuaMoitra/status/1963411003003043972?t=DntGvQRTf1H44dd2IGBDEw&s=08
দলের তরফে মহুয়া মৈত্র (Mohua Moitra), কুণাল ঘোষ (Kunal Ghosh)-সহ একাধিক নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মনে করিয়ে দিয়েছেন, এই দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে (Nirmala Sitharaman) বহুবার চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেসমস্ত চিঠিতে তিনি স্পষ্ট ভাষায় লিখেছিলেন, ‘‘স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়ামে জিএসটি বসানো একটি অমানবিক সিদ্ধান্ত। এটা সাধারণ মানুষের উপরে অন্যায় বোঝা চাপানোর শামিল।’’
https://x.com/MahuaMoitra/status/1963411003003043972?t=DntGvQRTf1H44dd2IGBDEw&s=08
https://x.com/KunalGhoshAgain/status/1963296407835873673?t=Kbwdsr4rtfGa1nwmWDS-eQ&s=08
সেই পরিপ্রেক্ষিতেই এবার কেন্দ্র ঘোষণা করেছে, সব ধরনের ব্যক্তিগত জীবন বিমা, হোক তা টার্ম পলিসি, ইউলিপ বা এনডাউমেন্ট—সবক্ষেত্রেই জিএসটি থাকবে না। একইসঙ্গে স্বাস্থ্য বিমা, সিনিয়র সিটিজেন কভার ও ফ্যামিলি ফ্লোটার পলিসির ক্ষেত্রেও কর শূন্য করা হয়েছে। আগে যেখানে ১০ হাজার টাকার বিমার সঙ্গে ১৮ শতাংশ হারে আরও ১৮০০ টাকা জিএসটি দিতে হত, এখন সেখানে পুরো টাকাটাই সাশ্রয় হবে সাধারণ মানুষের। নতুন ব্যবস্থায় প্রিমিয়ামের অঙ্ক বাড়বে না, আরও মানুষ বিমার আওতায় আসবেন, এমনটাই আশা কেন্দ্রের।
তবে তৃণমূলের (TMC) বক্তব্য, এটা মূলত কেন্দ্রের ব্যর্থতা ও মমতার (Mamata Banerjee) চাপের জয়। দলীয় বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই সরকার সাধারণ মানুষের আওয়াজ না শুনলে পথে নামতে হয়, চিঠি লিখতে হয়, চাপ তৈরি করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথেই লড়াই করেছেন। মোদী সরকার (Modi Government) বাধ্য হয়েছে নতিস্বীকার করতে। এই সিদ্ধান্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে মানুষের জয়।’’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
