নিউজ পোল ব্যুরো: সোনার(Gold Rate Today) বাজারে ফের পরিবর্তন। টানা কয়েকদিন উর্ধ্বমুখী থাকার পর অবশেষে আজ খানিকটা স্বস্তি মিলল সোনার দামে(Gold Price)। যারা সোনা কেনার পরিকল্পনা করেছিলেন, তাদের জন্য আজকের দিন বিশেষ উপযোগী হতে পারে। কারণ একদিনে সোনার দামে লক্ষণীয় পতন লক্ষ্য করা গিয়েছে।

আজ ৪ সেপ্টেম্বর, ২৪ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে দাম রয়েছে ১০ হাজার ৬৮৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়ছে ১ লক্ষ ৬ হাজার ৮৬০ টাকা এবং ১০০ গ্রাম কিনতে খরচ হবে ১০ লক্ষ ৬৮ হাজার ৬০০ টাকা। গতকালকের তুলনায় আজ ১১০০ টাকা পর্যন্ত কমেছে দাম। ২২ ক্যারেট সোনার ক্ষেত্রেও কমেছে দামের চাপ। বর্তমানে প্রতি গ্রাম ৯ হাজার ৭৯৫ টাকা এবং ১০ গ্রাম কিনতে লাগবে ৯৭ হাজার ৯৫০ টাকা। ১০০ গ্রাম কিনতে গেলে খরচ হবে ৯ লক্ষ ৭৯ হাজার ৫০০ টাকা। একদিনে প্রায় ১০০০ টাকা পর্যন্ত কমেছে এই ক্যারেটের সোনার দাম।
আরও পড়ুন: Aarini Lahoty: পাঁচ বছরের খুদে অরিণী, দাবার তিন ফর্ম্যাটেই বিশ্ব র্যাঙ্কিয়ে

অন্যদিকে ১৮ ক্যারেট সোনার দামও(Gold Price)নেমেছে কিছুটা। আজ প্রতি গ্রামে দাম ৮ হাজার ১৪ টাকা। ১০ গ্রাম কিনতে লাগবে ৮০ হাজার ২৩০ টাকা এবং ১০০ গ্রাম কিনতে খরচ পড়বে ৮ লক্ষ ১ হাজার ৪০০ টাকা। একদিনে প্রায় ৯০০ টাকা পর্যন্ত কমেছে এই সোনার মূল্য।

যদিও সোনার দাম কমেছে, রুপোর বাজারে উল্টোদিকের ছবি দেখা গিয়েছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১২ হাজার ৭১০ টাকা এবং ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ১ লক্ষ ২৭ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা বেড়েছে রুপোর দাম। অর্থাৎ আজ সোনা কেনার পরিকল্পনা থাকলে তা বাস্তবায়নের সঠিক সময়। দাম কিছুটা হলেও কমায় ক্রেতারা উপকৃত হতে পারেন। তবে রুপোর ক্রেতাদের জন্য আজকের দিন খরচের বোঝা বাড়াল বটে।
