Gold Price Today : নববর্ষের আগে স্বস্তি! কলকাতায় কমল সোনা-রুপোর দাম, চাঙ্গা গয়নার বাজার

ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: বাংলা নববর্ষের আগেই স্বস্তির খবর গয়নাপ্রেমীদের জন্য। কলকাতার বাজারে সাম্প্রতিক সময়ে সোনা (Gold Price Today) ও রুপোর দামে (Silver Price) কিছুটা পতন লক্ষ্য করা গিয়েছে । দীর্ঘদিন পর এই মূল্যহ্রাসের ফলে নতুন বছরের শুরুতে গয়না কেনার পরিকল্পনা করা ক্রেতাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে (Gold Price Today)। ২০২৬ সালের শুরুর দিকে সোনা ও রুপোর দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। তবে গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ওঠানামার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। যদিও পশ্চিম এশিয়ার অস্থির রাজনৈতিক পরিস্থিতি সাধারণত মূল্যবান ধাতুর দামে বড়সড় প্রভাব ফেলে, এবার সেই তুলনায় বাজার বেশ স্থিতিশীল রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (Gold Price Today)।

আরও পড়ুন: Amit Shah : বোলপুরের সভা থেকে অমিত শাহের হুঁশিয়ারি বোমার জবাব ব্যালটে দিন

সোমবার, ১৩ এপ্রিল, কলকাতার বাজারে সোনার দামে সামান্য পতন দেখা যায় (Gold Price Today)। ২৪ ক্যারাট পাকা সোনার ক্ষেত্রে প্রতি ১০ গ্রামে দাম কমেছে প্রায় ৪০০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারাট সোনা—যা মূলত গয়না তৈরিতে ব্যবহৃত হয় তার দাম প্রতি ১০ গ্রামে কমেছে প্রায় ১,০০০ টাকা। বর্তমানে কলকাতায় (কর বাদে) ২৪ ক্যারাট পাকা সোনা বারের দাম প্রতি ১০ গ্রামে ১,৫০,৫৫০ টাকা। খুচরো বাজারে একই পরিমাণ সোনার দাম দাঁড়িয়েছে ১,৫১,৩০০ টাকা। ২২ ক্যারাট হলমার্কযুক্ত গয়না সোনার দাম প্রতি ১০ গ্রামে রয়েছে ১,৪৩,৮০০ টাকা (Gold Price Today)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

শুধু সোনা নয় (Gold Price Today), রুপোর দামেও (Silver Price) উল্লেখযোগ্য হ্রাস লক্ষ্য করা গিয়েছে। প্রতি কেজি রুপোর খুচরো মূল্য কমে দাঁড়িয়েছে ২,৩৯,৬০০ টাকা, যা আগের তুলনায় প্রায় ৫,৩০০ টাকা কম। তবে ক্রেতাদের মনে রাখা প্রয়োজন, বাজারে গিয়ে এই ঘোষিত দামে সোনা বা রুপো কেনা সম্ভব নয় (Gold Price Today)। এই মূল্যের সঙ্গে অতিরিক্তভাবে যুক্ত হবে ৩ শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি (making charges), যা দোকানভেদে আলাদা হতে পারে। ফলে চূড়ান্ত ক্রয়মূল্য আরও কিছুটা বেশি হতে পারে। নববর্ষের প্রাক্কালে এই মূল্যহ্রাস বাজারে কেনাকাটার আগ্রহ বাড়াবে বলেই আশা করছেন ব্যবসায়ীরা(Gold Price Today)।