Abhishek Banerjee: ‘৪ মে সরকার হবে, এক মাসেই ফিরবে ভোটাধিকার’, বড় ঘোষণা অভিষেকের

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে করিমপুরের সভা থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের ভোটাধিকার পুনরুদ্ধার করা হবে বলে স্পষ্ট আশ্বাস দেন তিনি। সভামঞ্চ থেকেই দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণও শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee)।

অভিষেক (Abhishek Banerjee) বলেন, অনেক ক্ষেত্রে বৈধ নথি থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে কিছু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে তিনি জানান, Mamata Banerjee-র নেতৃত্বে সরকার গঠিত হলে দ্রুত এই সমস্যা সমাধান করা হবে। তাঁর কথায়, নির্বাচনের ফল প্রকাশের পর খুব অল্প সময়ের মধ্যেই যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এটাই দলের অঙ্গীকার।

আরও পড়ুন: Amit Shah : বোলপুরের সভা থেকে অমিত শাহের হুঁশিয়ারি ‘বোমার জবাব ব্যালটে দিন’

তিনি আরও উল্লেখ করেন, বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইস্তেহারে না থাকলেও দলের অগ্রাধিকার তালিকায় রয়েছে। পাশাপাশি এনআরসি প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, বিজেপির পরিকল্পনা রাজ্যে কার্যকর হতে দেয়নি তৃণমূল। তাঁর বক্তব্য, বিজেপির রাজনীতি বিভাজন ও ভয়ের উপর দাঁড়িয়ে, আর তৃণমূল মানুষের পাশে থেকে উন্নয়নের রাজনীতি করে।

রানাঘাট ও মতুয়া সম্প্রদায়ের প্রসঙ্গ টেনে অভিষেক অভিযোগ করেন, বিজেপি যাঁদের সমর্থনে জয়ী হয়েছে, তাঁদেরই নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে, রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের পাশে রয়েছে বলে তিনি দাবি করেন। সভায় তিনি আরও বলেন, বাংলার সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা নিয়ে বিজেপি অযথা বিতর্ক তৈরি করছে। লকডাউন, নোটবন্দি ও মূল্যবৃদ্ধির মতো বিষয় তুলে ধরে তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। সবশেষে, তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে অভিষেক বলেন, ভোটই হবে সাধারণ মানুষের প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole