নিউজ পোল ব্যুরো: ডি গুকেশ, প্রজ্ঞানন্দা এবং দিব্যা দেশমুখের পর, এখন দিল্লির পাঁচ বছর বয়সী মেয়ে অরিনি লাহোটি (Aarini Lahoty) দাবার জগতে ভারতকে গর্বিত করেছে। অরিনি বিশ্বের সর্বকনিষ্ঠা দাবার তিন ফর্ম্যাটেই ফাইড রেটিং পেয়েছেন, ক্লাসিক্যাল, র্যাপিড এবং ব্লিটজে।খুদে প্রতিভায় হতবাক ক্রীড়া বিশ্ব।
মাত্র পাঁচ বছর বয়সেই অন্যন্য নজির গড়লেন দিল্লির দাবাড়ু অরিণী লাহোটি (Aarini Lahoty) সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে ইতিহাস গড়ে দাবার বিশ্ব র্যাঙ্কিংয়ে অরিণীর নাম। মাত্র পাঁচ বছর বয়সেই খেলেছে অনূর্ধ্ব-৭, অনূর্ধ্ব-৯ ও অনূর্ধ্ব-১১ বিভাগের বিভিন্ন প্রতিযোগিতায়।

জিতেছে ১১টি ট্রফি। ছোট থেকে বাবা সুরেন্দ্র লাহোটির কাছে খেলা শিখেছে অরিণী। সম্প্রতি অনূর্ধ্ব-৭ বয়সের গ্রুপের খেতাব জিতেছে এবং অনূর্ধ্ব-১৬ বিভাগে রানার-আপ হয়েছে।বর্তমানে দাবার জগতে ভারতীয় ক্রীড়াবিদদের দাপট চলছে। তালিকায় এবার নাম লেখালেন ছোট্ট অরিণী। ক্লাসিকাল, র্যাপিড ও ব্লিৎজ, তিন ফরম্যাটেই ফিডে র্যাঙ্কিংয়ে চলে এসেছে এই খুদে। ক্লাসিকালে ১৫৫৩ পয়েন্ট, র্যাপিডে ১৫৫০ পয়েন্ট ও ব্লিৎজে ১৪৯৮ পয়েন্ট রয়েছে অরিণীর। বাবা সুরেন্দ্র কথায়, “এক বছর বয়সেই আমার থেকে অরিণী একা দাবার বোর্ড সাজাতে শিখে গিয়েছিল। আমরা চাই ও সব ফরম্যাটের সব টুর্নামেন্টে খেলুক।”

তাঁর বাবা দিল্লিতে একটি দাবা অ্যাকাডেমি পরিচালনা করেন। বলেন যে, তার মেয়ে এক বছর বয়স থেকেই দাবা খেলা খুব মনোযোগ সহকারে দেখতে শুরু করে। “লকডাউনের সময়, আমি যখন অনলাইন প্রশিক্ষণ দিচ্ছিলাম তখন সে আমাকে ক্রমাগত দেখত এবং শীঘ্রই সে নিজেই সঠিকভাবে ঘুটিগুলি নাড়াচাড়া করতে শিখে যায়। শিক্ষক সুরেন্দ্রের স্বপ্ন হল তার মেয়ে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হবে। গ্র্যান্ডমাস্টার হবে এবং পুরো দেশ তার জন্য গর্বিত।
