‘এভাবে দমানো যাবে না’, নথি ছিনতাইয়ের অভিযোগে সরব ঋতব্রত, পাল্টা কুণাল

নিউজপোল ব্যুরো: তৃণমূলের জোড়াফুল প্রতীক কার হাতে থাকবে, তা নিয়ে দুই শিবিরের সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। আগামী ৩০ অক্টোবর দুই পক্ষকে মুখোমুখি বসিয়ে বক্তব্য শুনবে নির্বাচন কমিশন। তার আগে নথি জমা দেওয়ার শেষ দিনে নতুন করে বিতর্ক তৈরি হল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ঘিরে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঋতব্রত দাবি করেন, কমিশনে জমা দেওয়ার জন্য নিয়ে […]

Continue Reading

পুরভোটের আগে বড় জল্পনা! বিজেপির টিকিটে কি লড়বেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলররা?

নিউজপোল ব্যুরো: কলকাতা ও হাওড়ার পুরভোট ঘিরে ক্রমশ বাড়ছে রাজনৈতিক তৎপরতা। সব ঠিক থাকলে নভেম্বরের শেষ দিকে হতে পারে পুরভোট। হাতে সময় কম থাকায় প্রার্থী বাছাই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অন্দরে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের নাম থাকতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমবার কলকাতা […]

Continue Reading

কুণালকে ঘিরে নতুন বিতর্ক, বিজেপির অভিযোগে থানায় তলব

নিউজপোল ব্যুরো:তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হল। বিজেপির তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাঁকে নারকেলডাঙা থানায় তলব করেছে পুলিশ। সোমবার অষ্টমীর দুপুর ১টায় তাঁকে থানায় হাজির হতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। নিজের উপর হামলার অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল বিধায়ক কুণাল […]

Continue Reading

“‘ফের SIR হোক বাংলায়’, শমীকের দাবিতে নতুন করে রাজনৈতিক তরজা, পাল্টা কুণাল”

নিউজপোল ব্যুরো: পশ্চিমবঙ্গে আগের এসআইআর প্রক্রিয়া সঠিক ভাবে না হ‌ওয়ার অভিযোগ তুলে আবার ও এস‌আইআর করতে বলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, আগেরবার রাজ্যে এসআইআর প্রক্রিয়া মসৃণভাবে না হ‌ওয়ার জন্য দায়ি তৃণমূল সরকারের অপশাসন অন্যদিকে, শমীকের বক্তব্যকে স্ববিরোধী বলে কটাক্ষ করেছে তৃণমূল। সংবাদসংস্থা পিটিআই-কে শমীক বলেন, আগেরবার বহু মানুষের নথি কেড়ে নিয়ে জ্বালিয়ে […]

Continue Reading

দুধ ফেলে দেওয়ার বিতর্কে এবার মুখ খুললেন অগ্নিমিত্রা! ‘কান্নাকাটি নয়, দুর্ঘটনা ঠেকাতেই বারণ’, পাল্টা নিশানায় কুণালদের

নিউজপোল ব্যুরো: ফুটপাত দখলমুক্ত করা নাকি তীব্র অমানবিকতা? একটি শিশুর জন্য দুধ গরম করাকে কেন্দ্র করে গত দু’দিন ধরে রাজ্য রাজনীতি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কের আগুন জ্বলছে। কাঠগড়ায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও-কে হাতিয়ার করে বিরোধীরা যখন সুর চড়িয়েছেন, ঠিক তখনই সেই শিশুর পরিবারের […]

Continue Reading

“নেতাজির অপমানের বদলা চাই, শুধু এফআইআরে হবে না”, নেতাজির অপমানের ক্ষোভে বিজেপি শিবিরে ঢুকে সোজা গ্রেফতারির হুঙ্কার কুণাল ঘোষের

নিউজপোল ব্যুরো: ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের সকালেই শাসকদলের রাজনীতিতে এক অভূতপূর্ব ও নজিরবিহীন নাটকের সাক্ষী থাকল তিলোত্তমা। কট্টর মমতা-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ সোজা গিয়ে হাজির হলেন বিদ্রোহী ‘ঋতব্রত তৃণমূল’-এর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে! নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতি চরম অবমাননা ও দলের ভাবমূর্তি নষ্টের অভিযোগ তুলে ‘কালীঘাট তৃণমূল’-এর সঙ্গে দূরত্ব বাড়িয়ে তৈরি হওয়া […]

Continue Reading

Shamik Bhattacharya:’আজ়াদি’ স্লোগান ইস্যুতে কড়া বার্তা শমীকের, কুণালের পাল্টা— ‘এটা নৈরাজ্য’!

নিউজ পোল ব্যুরো:কার্গিল বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশবিরোধী স্লোগান ও ধর্মতলার সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ তুলে কড়া অবস্থান নিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। রবিবার কলকাতার বিটি রোডে কার্গিল শহিদ কণাদ ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে নতুন করে চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদী মানসিকতা মাথাচাড়া দিচ্ছে। তাঁর বক্তব্য, ভারতবিরোধী বা বিচ্ছিন্নতাবাদী […]

Continue Reading

চাকরিপ্রার্থীদের তাণ্ডব ও আদালত অবমাননার মামলায় হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের রায়ে জরিমানা কুণালসহ ৮ জনের

নিউজপোল ব্যুরো: কলকাতা হাইকোর্টে বড় ধাক্কার মুখে পড়লেন তৃণমূলের মুখপাত্র ও বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। আদালত অবমাননার মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে ২,০০০ টাকা জরিমানা করার নির্দেশ দিয়েছে বৃহত্তর বেঞ্চ। একই সঙ্গে আরও সাতজন চাকরিপ্রার্থীকেও দোষী বলে ঘোষণা করা হয়েছে এবং তাঁদের প্রত্যেককে ১,০০০ টাকা করে জরিমানা দিতে বলা হয়েছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ […]

Continue Reading

তৃণমূলে ফের অশান্তির আগুন! নাম না করে বিধায়ককে নিশানা, বিস্ফোরক কুণাল ঘোষ

নিউজপোল ব্যুরো: ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে করা এক দীর্ঘ পোস্টে তৃণমূলের নেতা কুনাল ঘোষ নাম না করেই বিধায়ককে কড়া ভাষায় আক্রমণ করেন এবং তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। রাজ্যের রাজনৈতিক মহলে ফের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠল তৃণমূল কংগ্রেসের অন্দরের মতবিরোধ। দলের এক বিধায়কের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে এবার তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। […]

Continue Reading

Kunal Ghosh: ‘চাকরিখেকো’ সিপিএম আইনজীবী! বামনেত্রীর চিঠির বিস্ফোরক তথ্য ফাঁস করলেন কুণাল

নিউজ পোল ব্যুরো: সিপিএমের (CPIM) এক আইনজীবীকে ঘিরে এবার তীব্র বিতর্কের সূত্রপাত। তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করেছেন, ওই আইনজীবীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তাঁরই দলের এক মহিলা আইনজীবী। কুণালের বক্তব্য অনুযায়ী, ওই মহিলা পার্টির শীর্ষ নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং সেখানে […]

Continue Reading