“‘ফের SIR হোক বাংলায়’, শমীকের দাবিতে নতুন করে রাজনৈতিক তরজা, পাল্টা কুণাল”

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: পশ্চিমবঙ্গে আগের এসআইআর প্রক্রিয়া সঠিক ভাবে না হ‌ওয়ার অভিযোগ তুলে আবার ও এস‌আইআর করতে বলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, আগেরবার রাজ্যে এসআইআর প্রক্রিয়া মসৃণভাবে না হ‌ওয়ার জন্য দায়ি তৃণমূল সরকারের অপশাসন অন্যদিকে, শমীকের বক্তব্যকে স্ববিরোধী বলে কটাক্ষ করেছে তৃণমূল।

সংবাদসংস্থা পিটিআই-কে শমীক বলেন, আগেরবার বহু মানুষের নথি কেড়ে নিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং আধিকারিকদের আক্রমণের মুখেও পড়তে হয়েছিল। একইসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রশংসা করে শমীক বলেন, তাঁকে ‘ভোট চোর’ না বলে নির্ভুল ভোটার তালিকা তৈরির কাজের জন্য পুরস্কৃত করা উচিত।

শমীকের এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, বিজেপি নেতারাই জ্ঞানেশ কুমার কে দিয়ে এসআইআর করিয়ে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার ব্যবস্থা করেছেন। সেই নামগুলির অনেকগুলিই এখনও বিচারাধীন তালিকায় রয়েছে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে বিরোধীদের আন্দোলন চলছে। এই পরিস্থিতিতেই শমীক ভট্টাচার্যের বক্তব্য রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করেছে।