নিউজ পোল ব্যুরো: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তাকেই পাখির চোখ করে দেখছে বিজেপি। ২০২১-এর পর থেকে যে কটি নির্বাচন হয়েছে সব কটাতেই শাসক তৃণমূলের কাছে পরাজিত হয়েছে বিজেপি। এমনকি উত্তরবঙ্গ যা গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সেখানেও জমি হারিয়েছে। সামনেই নির্বাচন শাসকদলকে হারাতে হলে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal) জমির মাটিও শক্ত রাখা প্রয়োজন। সেই জমির মাটি কতটা শক্ত রয়েছে দেখতেই সোমবার থেকে তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বঙ্গ বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya )।
শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গে যাচ্ছেন। আজ সোমবার দুপুরে তিনি আলিপুরদুয়ার পৌঁছে আগেই আলিপুরদুয়ারের বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। নতুন রাজ্য সভাপতি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং জেলাগুলিতে সফর করবেন । হাওয়া বুঝতে বুধবার পর্যন্ত শমীক উত্তরবঙ্গের জেলাগুলির নেতৃত্বদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন। দলের ভিতরের ভিত কতটা মজবুত রয়েছে তা যাচাই করবেন নিজেই। সূত্রের খবর উত্তরবঙ্গে শমীকের এই সভার জন্য বিজেপির সব কর্মীদের আমন্ত্রণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা যেন যথাযথ সম্মান পান সেই নির্দেশও দেওয়া হয়েছে। এমনকি পুরোনো কর্মীদের কাছে গিয়ে জেলা সভাপতি এবং জেলা নেতৃত্ব তাঁদের আমন্ত্রণ জানান সেই নির্দেশও দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ Plane Crashed : টেক অফের পরেই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, ভয়াবহ বিস্ফোরণে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
এই প্রসঙ্গে উল্লেখ্য, বঙ্গ বিজেপির মধ্যে আদি-নব্যের দ্বন্দ রাজনৈতিক মহলের কারও অজানা নয়। সেই দ্বন্দ মেটানোর কথাই সভাপতি হওয়ার পর শোনা গিয়েছে শমীকের গলায়। এমনকি তিনি জোর দিয়েছেন বিজেপির আদি কর্মীদের গুরুত্ব দেওয়ার উপরেও। শমীকের এই উত্তরবঙ্গ সফর নিয়ে রাজনৈতিক মহল বলছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গকে বিজেপির জন্য শক্তিশালী করতেই এই সফর। কারণ তৃণমূলকে হারাতে হলে উত্তরে বিজেপির ঘাঁটি ধরে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বলার অপেক্ষা রাখে না যে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা লড়াই জারি রাখতে পুরনো কর্মীদের উজ্জীবিত করার উপরে শমীক (Shamik Bhattacharya ) জোর দিয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
