নিউজ পোল ব্যুরো: আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা (plane crashed)। এবার ঘটনাস্থল লন্ডন। ওড়ার পরমুহূর্তেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। ভারতীয় সময় অনুযায়ী রবিবার রাতে লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে (Southend Airport London) দুর্ঘটনাটি ঘটেছে। বিমান ভেঙে পড়ার পরেই বিস্ফোরণ ঘটে। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।
সূত্রের খবর, একটি ছোট বিমান ভেঙে পড়লে আগুনের গোলার মতো একটি বিশাল বিস্ফোরণ ঘটে। জানা গিয়েছেন বিমানটি সম্ভবত বিচ বি২০০ সুপার কিং এয়ারের ছিল। তবে কর্মকর্তারা এখনও বিস্তারিত নিশ্চিত করতে পারেননি। আহতদের বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। শুরু হয়েছে উদ্ধার কাজ। বিমানটি স্থানীয় সময় অনুযায়ী রবিবার বিকেল ৪টে নাগাদ লন্ডনের এসেক্সের সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা দিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে বিমানবন্দরে বিশাল আগুনের গোলা দেখা গিয়েছে। তথ্য অনুযায়ী বিমানটি লম্বায় ১২ মিটার। বিমানটিতে সর্বোচ্চ ৯ জন যাত্রী এবং ২ জন বিমানকর্মী বসতে পারেন।
দুর্ঘটনার ((plane crashed)) পর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে: “সাউথেন্ড বিমানবন্দরে একটি গুরুতর ঘটনার পর আমরা ঘটনাস্থলে রয়েছি। বিকাল ৪টার কিছুক্ষণ আগে ১২ মিটার লম্বা একটি বিমানের সংঘর্ষের খবর পেয়ে আমরা সতর্ক হয়েছিলাম। আমরা এখন ঘটনাস্থলে সমস্ত জরুরি পরিষেবার সাথে কাজ করছি এবং কাজটি কয়েক ঘন্টা ধরে চলবে। আমরা জনসাধারণকে অনুরোধ করব যে এই কাজ চলাকালীন সম্ভব হলে এই এলাকা এড়িয়ে চলুন।” পুলিশ আরও জানিয়েছে যে, “ঘটনার কাছাকাছি থাকার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা রচফোর্ড হান্ড্রেড গল্ফ ক্লাব এবং ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব খালি করছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
