নিউজ পোল ব্যুরো: আবারও সক্রিয় হয়েছে মৌসুমি নিম্নচাপ। বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া নতুন একটি নিম্নচাপ (Low Pressure) দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা (Weather Update) সৃষ্টি করেছে। রবিবার থেকেই কলকাতা ও আশপাশের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে এই বৃষ্টির মাত্রা আরও বাড়বে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি (Weather Update Alert) করা হয়েছে।
আরও পড়ুন: Heavy Rain Alert: আগামী ৪৮ ঘণ্টায় ভাসবে বাংলা, জারি সতর্কতা!
সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) রয়েছে। এই জেলাগুলিতে কখনও মাঝারি তো কখনও প্রবল বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
অন্যদিকে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের (North Bengal) বাকি জেলাগুলিতেও ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে।আবহাওয়াবিদদের মতে, রাজ্যে বর্তমানে বর্ষা অত্যন্ত সক্রিয়। নিম্নচাপের পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা সক্রিয় রয়েছে, যা আগামী কয়েক দিন বৃষ্টিপাত বজায় রাখবে। এর ফলে দক্ষিণবঙ্গ কার্যত পুরো সপ্তাহই বৃষ্টির কবলে থাকবে।
কলকাতা (Kolkata) শহরের আকাশ দিনভর মেঘলা থাকবে। ভোর থেকেই শহরের একাধিক জায়গায় বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টির পাশাপাশি বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তিও থাকবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।
উত্তরবঙ্গেও (South Bengal) বৃষ্টি অব্যাহত রয়েছে। রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি শুরু হয়েছে। সোমবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা (Weather Update) জারি করা হয়েছে। মঙ্গলবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। সমুদ্র উত্তাল থাকায় আগামী পাঁচ দিন মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
