নিউজ পোল ব্যুরো: প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের ক্ষমতা দেখেছে গোটা বিশ্ব। ভারতের মাটিকে রক্তে লাল করার পরিণাম বুঝেছে পাকিস্তান। পহেলগাঁও জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে এসেছে ভারত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার বলেছেন অপারেশন সিঁদুরে ব্রহ্মোস( BrahMos ) ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভারতের এই ক্ষেপণাস্ত্রর প্রতি আন্তর্জাতিক আগ্রহ বৃদ্ধি পেয়েছে বলেই জানিয়েছেন রাজনাথ। সেওঙ্গে এটাও জানিয়েছেন প্রায় ১৪-১৫টি দেশ এই ক্ষেপণাস্ত্রটি কিনতে আগ্রহী। এর আগে প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে ভারতের থেকে ব্রহ্মোস কিনতে আগ্রহ প্রকাশ করেছিল ব্রাজিল।
লখনউতে একটি অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী গর্বের সঙ্গে জানিয়েছেন স্বদেশী প্রযুক্তিতে তৈরি ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিনতে অনেকে দেশই আগ্রহ প্রকাশ করেছে। লখনউতে জাতীয় পিজি কলেজে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্র ভানু গুপ্তের একটি মূর্তি উন্মোচন করেন এবং তার সম্মানে একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করেন। সেখান থেকেই রাজনাথ সিং বলেন, “কিছুদিন আগে আমি লখনউয়ে ব্রহ্মস এয়ারস্পেস ইন্টিগ্রেশন ও পরীক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছি। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কীভাবে পাকিস্তানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ব্রহ্মসের তাণ্ডবলীলায় মুগ্ধ গোটা বিশ্ব। এই মিসাইলের মারণ ক্ষমতা দেখার পর ১৪-১৫টি দেশ ভারতের সঙ্গে যোগাযোগ করেছে এবং এই ক্ষেপণাস্ত্রের কেনার আর্জি জানিয়েছে।” প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এখন লখনউ থেকে রপ্তানি করা হবে। আমি বিশ্বাস করি এই পদক্ষেপ প্রতিরক্ষা ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করার পাশাপাশি কর্মসংস্থানও তৈরি করবে। আমাদের লক্ষ্য এখানে আরও শিল্প আনা যাতে লখনউয়ের পাশাপাশি রাজ্যের উন্নতি হয়।”
আরও পড়ুন : Weather Update: ফের বর্ষার ঘেরাটোপে দক্ষিণবঙ্গ, ৬ জেলায় অ্যালার্ট জারি
এদিন উত্তরপ্রদেশের শিল্প প্রবৃদ্ধির কথা তুলে ধরে রাজনাথ সিং বিনিয়োগ আকর্ষণের জন্য উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শক্তিশালী অবকাঠামোকে কৃতিত্ব দেন। বলেন, “অবকাঠামোতে ঐতিহাসিক পরিবর্তন ঘটছে। এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর, মেট্রো এবং মেডিকেল কলেজগুলি উন্নয়নের এক নতুন চিত্র উপস্থাপন করছে।” জানিয়ে রাখা ভাল, ব্রহ্মোসের (BrahMos) সুপারসনিক গতি, নির্ভুলতা, গোপনীয়তা এবং কৌশলগত উন্নতিকে বুঝতে পারা বিপক্ষের জন্য বেশ কঠিন। নিশ্চিত ৮০০ কিলোমিটার পাল্লা রয়েছে এটির। এটাই ভারতের বিশ্বাসযোগ্যটা বিশ্বের দরবারে অনেকটাই বৃদ্ধি করতে পেরেছে। ব্রহ্মোস পরমাণু অস্ত্র বহনেও সক্ষম । ব্রহ্মসের গতি শব্দের চেয়ে তিনগুণ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
