পেন্টিং, স্কাল্পচার বা গ্রাফিক ডিজাইন, ভর্তি শুরু Government College of Art & Craft-এ

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: শিল্পকলার জগতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী পড়ুয়াদের জন্য সুখবর। কলকাতার ঐতিহ্যবাহী কলেজ (Government College of Art & Craft) ঘোষণা করেছে স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে Master of Fine Arts (MFA) কোর্সের বিজ্ঞপ্তি।

আরও পড়ুন:Kasish Kapoor: স্প্লিটসভিলা খ্যাত তারকার বাড়িতে চুরি, ৭ লক্ষ টাকা নিয়ে চম্পট রাঁধুনি!

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই বছরের এই ডিগ্রি কোর্সে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে স্পেশালাইজ করার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে (Government College of Art & Craft) পেন্টিং, পেন্টিং ইন্ডিয়ান স্টাইল, মডেলিং অ্যান্ড স্কাল্পচার, গ্রাফিক ডিজাইন অ্যান্ড অ্যাপ্লায়েড আর্ট, টেক্সটাইল ডিজাইন, উড অ্যান্ড লেদার ডিজাইন, সেরামিক আর্ট অ্যান্ড পটারি, প্রিন্টমেকিং এবং ম্যুরাল। সমসাময়িক শিল্পচর্চার পাশাপাশি ঐতিহ্যবাহী ভারতীয় ধারা নিয়েও পড়াশোনার বিশেষ সুযোগ থাকবে।

আবেদন করতে হলে যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে Bachelor of Fine Arts (BFA) ডিগ্রি নিয়ে উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। উল্লেখযোগ্য বিষয়, এই আবেদনের জন্য কোনও রকম ফি দিতে হবে না। অর্থাৎ, ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।

ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড মেনে শিক্ষার্থীদের বাছাই করা হবে। আবেদনকারীদের বাকি সমস্ত তথ্য ও নির্দেশিকা বিস্তারিতভাবে দেওয়া হয়েছে কলেজের ওয়েবসাইটে। সেখানে কোর্স কাঠামো, আসন সংখ্যা এবং সম্ভাব্য ভর্তি পরীক্ষার নিয়ম সম্পর্কিত তথ্যও প্রকাশিত হয়েছে।

কলকাতার এই কলেজ (Government College of Art & Craft) দেশের প্রাচীনতম আর্ট কলেজগুলির মধ্যে অন্যতম। এখানে পড়াশোনা করে ইতিমধ্যেই বহু নামী চিত্রকর, ভাস্কর ও ডিজাইনার জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়েছেন। তাই প্রতিবছর অসংখ্য শিল্পপ্রেমী শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আবেদন করেন। এই বছরের আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ সেপ্টেম্বর। তাই ফাইন আর্টসে উচ্চশিক্ষা নিতে আগ্রহীরা যত দ্রুত সম্ভব আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole