Newtown Accident : বেপরোয়া গতির বলি নিউটাউন, বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা নিউটাউনে (Newtown Accident)। বাসের ধাক্কায় মৃত্যু (Death) হল এক মহিলার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনায় বাসটিকে আটক করেছে পুলিশ(Police)। তবে ঘটনার পরেই পলাতক বাস চালক। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত মহিলার নাম বনশ্রী কুণ্ডু পাল। তিনি বাঁকুড়ার(Bankura )বাসিন্দা। কর্মসূত্রে তিনি কলকাতায় থাকতেন।

পুলিশ সূত্রে খবর, সরকারী বাসটি ডিপোতে ফেরার পথে দুর্ঘটনা ঘটায়। বাসটিকে ইতিমধ্যেই আটক করেছে নিউটাউন (Newtown)থানার পুলিশ(Police)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ তুলেছেন, ওই এলাকায় প্রায়ই সরকারি ও বেসরকারি বাস বেপরোয়া গতিতে চলাচল করে। পর্যাপ্ত ট্রাফিক নজরদারি না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে প্রতিদিনই।

ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন পথচলতি মানুষজনও। তাদের বক্তব্য, বিশ্ব বাংলা গেট সংলগ্ন এলাকায় সবসময় যাত্রী ও পর্যটকদের ভিড় থাকে। তার মধ্যেই নিয়ম ভেঙে অনেক সময় ইউ-টার্ন নেওয়া হয়। ফলে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে। এলাকাবাসীর দাবি, তৎক্ষণাৎ সেখানে কড়া নজরদারি চালানো এবং ট্রাফিক পুলিশ(Traffic police) মোতায়েন করা হোক।বনশ্রী কুন্ডু পালের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে। তরুণী তথ্যপ্রযুক্তি কর্মীর এভাবে চলে যাওয়া একদিকে যেমন তার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি, অন্যদিকে আবার শহরের ব্যস্ত রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

আরও পড়ুন: BJP MLA: বাঙালি ‘হেনস্তা’ বিতর্কে উত্তাল রাজ্য বিধানসভা, মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন প্রতিবাদে সরব বিজেপি, সাসপেন্ড দুই বিধায়ক

পুলিশ(Police) জানিয়েছে, বাসের চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে। তাকে আটক করে আইনি প্রক্রিয়া শুরু করা হবে। তবে এই দুর্ঘটনা ফের একবার প্রমাণ করল, কলকাতা(Kolkata) এবং নিউটাউনের (Newtown)রাস্তায় দ্রুতগামী বাসের বেপরোয়া চালনাই সাধারণ মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠছে।