নিউজ পোল ব্যুরো: সোমবার থেকে রাজ্যে শুরু হল নতুন পদ্ধতিতে (Higher Secondary Examination) অর্থাৎ উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের (First Semester) পরীক্ষা। সকাল ১০টা বাজতেই পরীক্ষার ঘন্টা বেজে ওঠে বিভিন্ন স্কুলে। রাজ্যের ছাত্রছাত্রীদের জীবনে এটি এক ঐতিহাসিক দিন, কারণ এটাই প্রথমবার নতুন সেমিস্টার ভিত্তিক কাঠামোয় (Semester System) পরীক্ষা নেওয়া হচ্ছে।
পরীক্ষা প্রক্রিয়া কেমন চলছে তা খতিয়ে দেখতে (WBHSC President) তথা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) এবং সচিব প্রিয়দর্শিনী মল্লিক (Priyadarshini Mallick) সোমবার সকালে সল্টলেকের ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ে (Salt Lake School Visit) পৌঁছন। সেখানে গিয়ে তারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন।

সভাপতি জানান, এখন পর্যন্ত কোথাও থেকে কোনও অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। সমস্ত স্কুলেই পরীক্ষা শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে চলছে। তিনি আরও বলেন, “নতুন পরীক্ষার কাঠামো ছাত্রছাত্রীদের চাপ কমাবে এবং শিক্ষাজীবনে ধাপে ধাপে মূল্যায়নের সুযোগ করে দেবে।”

এবারের (Higher Secondary 2026) পরীক্ষায় রাজ্যজুড়ে লক্ষাধিক ছাত্রছাত্রী অংশ নিয়েছে। প্রথম সেমিস্টারে মূলত ভাষা ও সাধারণ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী সেমিস্টারগুলিতে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের আলাদা আলাদা বিষয় অন্তর্ভুক্ত হবে। পরিদর্শন শেষে (Chiranjib Bhattacharya) বলেন, “আমাদের লক্ষ্য পরীক্ষাকে আরও ছাত্রবান্ধব করে তোলা। নতুন সিস্টেমে শিক্ষার্থীরা ক্রমাগত মূল্যায়নের সুযোগ পাচ্ছে, ফলে চাপ কমছে এবং ফলাফল আরও নির্ভুলভাবে প্রতিফলিত হবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এদিন ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, নতুন পদ্ধতির পরীক্ষায় ছাত্রীরা যথেষ্ট উৎসাহ নিয়ে অংশ নিচ্ছে। অধিকাংশ শিক্ষার্থীই প্রশ্নপত্রকে সহজবোধ্য ও ভারসাম্যপূর্ণ বলে মনে করছে।রাজ্যের শিক্ষামহল মনে করছে, এই সেমিস্টার ভিত্তিক (HS Examination Reform) পরীক্ষার মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রচলিত একক মূল্যায়ন ব্যবস্থার জটিলতা কমবে। পাশাপাশি পরীক্ষার্থীরা ধাপে ধাপে প্রস্তুতি নিতে পারবে, যা ভবিষ্যতের উচ্চশিক্ষায় সহায়ক হবে। সব মিলিয়ে (WBHSC)–এর উদ্যোগে রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হল সোমবারের এই পরীক্ষা দিয়ে।
