Rekha Gupta: নিশানা এখন বাঙালি ভোট, পূর্ব পরিকল্পনায় দিল্লিতে দুর্গাপুজো ঘিরে বিজেপির নতুন রাজনৈতিক চাল

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের ২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কৌশলী রাজনৈতিক জমি চাষ শুরু করেছে বিজেপি। এবার তাদের নজর রাজধানী দিল্লির প্রবাসী বাঙালি সমাজের দিকে। আর সেই লক্ষ্যেই দুর্গাপুজোকে সামনে রেখে সরাসরি মন পেতেই ময়দানে নামলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী রেখা গুপ্তা (Rekha Gupta)।

আরও পড়ুন: West Bengal Teacher Requirement 2025: নবম-দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, কড়া বার্তা এসএসসি-র

প্রতিবছর দুর্গাপুজোকে (Durga Puja) ঘিরে অনুমতি, পুলিশি ঝামেলা, বিদ্যুৎ সংযোগের সমস্যা—এই সব প্রতিবন্ধকতা দূর করতে বড় ঘোষণা করেছেন রেখা (Rekha Gupta)। বিদ্যুৎ সংযোগের জন্য ৪০ হাজার টাকার পরিবর্তে এবার জমা দিতে হবে মাত্র ১০ হাজার টাকা। সঙ্গে থাকছে ১২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচে সম্পূর্ণ ছাড়। এছাড়াও, একাধিক দফতরে ঘুরে অনুমতি নেওয়ার ঝামেলা এড়াতে চালু করা হচ্ছে ‘সিঙ্গল উইন্ডো সিস্টেম’। জেলা প্রশাসকের দফতর থেকেই মিলবে সবুজ সংকেত। পুলিশের তরফে অহেতুক হস্তক্ষেপ বন্ধে জেলাশাসকদের বিশেষ নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী (Rekha Gupta)।

এই সদর্থক উদ্যোগ আপাতদৃষ্টিতে বাঙালি সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ইঙ্গিত দিলেও, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর অন্তর্নিহিত উদ্দেশ্য হল বাংলার ভোট ব্যাঙ্কে প্রভাব বিস্তার করা। বিশেষ করে এমন এক সময়ে, যখন দিল্লি পুলিশ সম্প্রতি বাংলা ভাষার নথিকে ‘বাংলাদেশি’ ভাষা হিসেবে চিহ্নিত করে বিতর্ক তৈরি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি প্রবল সমালোচনার মুখে পড়ে, যার পরিপ্রেক্ষিতে রাজ্যের শাসকদল তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কড়া প্রতিক্রিয়া জানান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole