Supreme Court order on SSC exam:নবম-দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন,প্রার্থীরা পেলেন স্বস্তি!

রাজ্য

নিউজ পোল ব্যুরো:প্রায় নয় বছরের দীর্ঘ অপেক্ষার পর রবিবার রাজ্যের নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা (Supreme Court order on SSC exam) অনুষ্ঠিত হলো। দুপুর ১২টায় রাজ্যের ৬৩৬টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া পরীক্ষা এক ঘণ্টায় শেষ হয়। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীরা আধঘণ্টা অতিরিক্ত সময় পেয়ে দুপুর ২টায় তাদের পরীক্ষা শেষ করেন। এদিন পরীক্ষায় কোনও ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/09/07/shyamsundari-kali-living-temple-kolkata/

পরীক্ষা শেষে অধিকাংশ পরীক্ষার্থী জানান, প্রশ্নপত্র সহজ ও মানানসই ছিল। দীর্ঘদিনের অপেক্ষার পর নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সবাই স্বস্তি বোধ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, “এতদিনের অপেক্ষার পর অন্তত পরীক্ষা নির্ধারিত দিনে সম্পন্ন হওয়ায় মানসিক চাপ কমেছে।”

নিয়োগ দুর্নীতির মামলার কারণে প্রায় ২৬ হাজার শিক্ষক চাকরি হারিয়েছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। একাধিক বিতর্ক ও বাধা পেরিয়ে শেষমেশ নির্ধারিত দিনে পরীক্ষা আয়োজন সম্ভব হয়।

এসএসসি (Supreme Court order on SSC exam) সূত্রে জানা গেছে, এদিন পরীক্ষায় অংশ নিয়েছেন ৩,১৯,৯১৯ জন প্রার্থী। এর মধ্যে প্রায় ৩১ হাজার প্রার্থী রাজ্যের বাইরে—উত্তরপ্রদেশ, বিহারসহ অন্যান্য রাজ্য থেকে এসেছেন। আগামী ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নবম-দশমে ২৩,২১২টি শূন্যপদ এবং একাদশ-দ্বাদশে ১২,৫১৪টি শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা হবে।

যোগ্য চাকরিহারা প্রার্থীদের একাংশের অভিযোগ, “রাজ্য সরকার বা শিক্ষা দফতর যদি সৎ থাকত, আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের আবার নতুনদের সঙ্গে সমানভাবে পরীক্ষায় বসতে হচ্ছে, যা অন্যায়।”

যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস অভিযোগের সুরে দাবি করেছেন, এই পরীক্ষাতেও অযোগ্যরা আছে! পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে তিনি বলেন, ‘এসএসসি যে তালিকা দিয়েছে সেটা লিস্ট ওয়ান। সেখানে অযোগ্যরাও আছে। তাই এই পরীক্ষা নিয়েও মামলা হবে। আমরা এক রাতের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছি, কারণ জানি এরও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।’

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

সুমনের অভিযোগ, ‘এসএসসি নিজেদের অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে পরীক্ষা নিচ্ছে। তারা বলছে লিস্ট ওয়ান প্রকাশ হয়েছে, আরও লিস্ট আসবে। তাহলে এই তাড়াহুড়োর কারণ কী? আমরা আশা করি, এবার আর আগের মতো ভুল হবে না।’ পাশাপাশি স্পষ্ট জানান – পরীক্ষা যেমন চলছে চলুক, কিন্তু নির্ভুল যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে।