CSIR-UGC NET: সিএসআইআর নেট আবেদনে অতিরিক্ত সময় দিল NTA

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: দেশে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উচ্চশিক্ষা এবং গবেষণা এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিএসআইআর ইউজিসি নেট (CSIR-UGC NET)। এই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (National Eligibility Test) উত্তীর্ণ হলে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে যোগদানের সুযোগ পাওয়া যায়। পাশাপাশি যাঁরা গবেষণামুখী, তাঁদের জন্য অপেক্ষা করে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ (JRF) পাওয়ার সুযোগ। অর্থাৎ, বিজ্ঞান গবেষণা এবং একাডেমিক কেরিয়ারে স্থায়ী জায়গা করে নেওয়ার অন্যতম প্রবেশদ্বার এই পরীক্ষা।

আরও পড়ুন:Beauty Tips: মা-ঠাকুরমার সৌন্দর্য গোপন রইল না , রান্নাঘরের উপকরণেই রয়েছে জাদু

চলতি বছরের সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছিল গত ২৫ সেপ্টেম্বর। প্রথমে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ধার্য ছিল ২৪ অক্টোবর। কিন্তু বিপুল সংখ্যক পরীক্ষার্থী আবেদনের সুযোগ না পাওয়ায় জাতীয় পরীক্ষক সংস্থা এনটিএ (NTA – National Testing Agency) সময়সীমা বাড়িয়েছে। এখন ২৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আগ্রহী প্রার্থীদেরhttp://csirnet.nta.nic.in পোর্টালে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদন ও ফি জমা দিতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ—

• অসংরক্ষিত (General) বিভাগ: ₹১,১৫০

• অনগ্রসর শ্রেণি (OBC) ও আর্থিক ভাবে দুর্বল (EWS): ₹৬০০

• তফসিলি জাতি/উপজাতি (SC/ST) এবং PwD: ₹৩২৫

এ বছরের পরীক্ষা হবে কম্পিউটার বেসড টেস্ট (Computer Based Test / CBT) পদ্ধতিতে। পরীক্ষা নেওয়া হবে দুটি শিফটে, দুটি পত্রে। প্রতিটি পত্রের নম্বর থাকবে ২০০, এবং পরীক্ষা চলবে ৩ ঘণ্টা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

পরীক্ষার সময়সূচি

• প্রথম শিফট: সকাল ৯টা থেকে ১২টা

• দ্বিতীয় শিফট: দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা

২০২৪ সালের এই পরীক্ষাটি আয়োজিত হবে ১৮ ডিসেম্বর। প্রতি বছরই এনটিএ জুন এবং ডিসেম্বর— এই দুই সেশনে পরীক্ষা নেয়। বিজ্ঞানে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর কাছে এই পরীক্ষা অত্যন্ত জনপ্রিয় ও স্বপ্নপূরণের সুযোগ তৈরি করে।