নিউজ পোল ব্যুরো: গত কয়েকবছর আগে বড় দুর্গা প্রতিমা তৈরি করে গোটা বাংলাকে চমকে দিয়েছিল কলকাতার দেশপ্রিয় পার্ক। সেই ঐতিহাসিক মুহূর্তের পর এবার ফের চমক দিতে চলেছে চন্দননগর (Chandannagar Jagaddhatri Puja)। এখানকার অন্যতম জনপ্রিয় ক্লাব কানাইলাল পল্লী (Kanailal Pally Club) এবারের জগদ্ধাত্রী পুজোয় তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় (World’s Tallest Jagaddhatri Idol) প্রতিমা। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ( ChandannagarJagaddhatri Puja ) সময় হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান। কানাইলাল পল্লীর এই পুজো এবার পা দিয়েছে ৫২ বছরে। থিমের ভিড়ে নতুনত্ব আনতে উদ্যোক্তারা চেয়েছিলেন এমন কিছু করতে যা আগে কেউ করেনি। সেই ভাবনা থেকেই জন্ম নিয়েছে ৭৫ ফুট উচ্চতার এক বিশাল মাতৃপ্রতিমা। সাধারণত চন্দননগরের প্রতিমার উচ্চতা ২৫ থেকে ২৬ ফুটের মধ্যে থাকে। কিন্তু এবার সেই সীমা ছাড়িয়ে রেকর্ড গড়েছে কানাইলাল পল্লী।
সম্পূর্ণ ফাইবার দিয়ে তৈরি এই প্রতিমা গড়ে তুলেছেন উত্তর ২৪ পরগনার দত্তপুকুর (Dattapukur) এলাকার দক্ষ শিল্পীরা। পুজো মণ্ডপে ফাইবার কাস্টিং শিল্পের সৌন্দর্য তুলে ধরা হয়েছে। উদ্যোক্তাদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে উঁচু জগদ্ধাত্রী প্রতিমা (World Record Jagaddhatri Idol)। পুজো কমিটির সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) জানান, “দেশপ্রিয় পার্ক যেমন দুর্গা পুজোয় বিশ্ব রেকর্ড গড়েছিল, আমরাও চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয়(Chandannagar Jagaddhatri Puja) সেই কৃতিত্ব আনতে চেয়েছি। খর ও মাটি দিয়ে এত বড় প্রতিমা তৈরি সম্ভব নয়, তাই ফাইবার ব্যবহার করা হয়েছে।” তার কথায়, “প্রতিমার উচ্চতা প্রায় ৭৫ ফুট, মণ্ডপের বাইরে থেকেও স্পষ্ট দেখা যাবে মাকে।” যদিও প্রশাসনের নির্দেশে কিছুটা উচ্চতা কমানো হয়েছে, তবুও সমস্ত নিয়ম মেনেই প্রতিমা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এই বিশাল প্রতিমা তৈরির প্রক্রিয়াও ছিল অভিনব(Chandannagar Jagaddhatri Puja)। প্রথমে মাটির আদলে একটি ছোট মডেল তৈরি করা হয়। তারপর রেজিন ফাইবার ব্যবহার করে বিশাল মূর্তির বিভিন্ন অংশ আলাদা আলাদাভাবে তৈরি হয়। সেই অংশগুলিকে লোহার ফ্রেম (Iron Frame)-এর উপর স্থাপন করে জোড়া দেওয়া হয়েছে। প্রতিমার সঙ্গে সিংহ, হাতি, চালচিত্র এবং চালচিত্রের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর (Brahma, Vishnu, Maheshwar)-এর প্রতিমাও তৈরি করা হয়েছে। বিশ্বজিৎবাবুর কথায়, “এত বড় জগদ্ধাত্রী আগে কেউ কখনও তৈরি করেনি।” ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। পুজোর দিনগুলিতে লক্ষাধিক মানুষের (Lakhs of Visitors) ভিড় হবে বলেই আশা কানাইলাল পল্লীর উদ্যোক্তাদের।
