Weather Update : ছট ও জগদ্ধাত্রী পুজোয় ঘূর্ণিঝড় ‘মন্থা’র কাঁটা! মঙ্গলেই আবহাওয়ার বড় রদবদল, অন্ধ্র উপকূলে ল্যান্ডফলের আশঙ্কা

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: হু হু করে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’! ছট পুজো (Chhath Puja) এবং জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja) আনন্দে এবার যেন প্রকৃতির কাঁটা। আবহাওয়া দফতর (IMD) জানাচ্ছে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে(Weather Update)। আগামী ১২ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড় মন্থার জন্ম হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস(Weather Update)।

আরও পড়ুন : http://Ahona Dutta : ‘চিকিৎসকের পরামর্শে সিদ্ধান্ত নিয়েছি’,ভ্যাকসিনের পরও কাঁদেনা মীরা রহস্য ফাঁস করলেন অহনা দত্ত

আবহাওয়াবিদদের মতে, সোমবার অর্থাৎ ২৭-শে অক্টোবর সকাল নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড় (Severe Cyclonic Storm)-এর রূপ নেবে। এর গতিপথ আপাতত উত্তর-পশ্চিমমুখী। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া (Kakinada, Andhra Pradesh) উপকূলের কাছাকাছি গভীর রাতে এর ল্যান্ডফলের (Landfall) সম্ভাবনা রয়েছে। সেই সময় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, দমকা হাওয়া (Gusty Wind) বইতে পারে ১২০ কিমি পর্যন্ত। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Weather Update) আশঙ্কা রয়েছে। অন্ধ্রপ্রদেশের পাশাপাশি দক্ষিণ ওড়িশা (South Odisha) এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও প্রভাব পড়বে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলির মতো জেলাগুলিতে মঙ্গলবার থেকে মেঘলা আকাশ ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা(Weather Update)। সমুদ্র উত্তাল থাকবে বলে জেলেদের (Fishermen) আগামী তিন দিন গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর(Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ছট পুজোর সময় (Chhath Puja 2025) গঙ্গার ঘাটে বিপুল ভিড়ের মধ্যে বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া কিছুটা বিঘ্ন ঘটাতে পারে। তেমনই জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja Celebration) আলো ও মণ্ডপ পরিক্রমার পরিকল্পনাতেও প্রভাব ফেলতে পারে মন্থা। প্রশাসন ইতিমধ্যেই উপকূল এলাকায় নজরদারি বাড়িয়েছে এবং দুর্যোগ মোকাবিলার দল প্রস্তুত রাখা হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর অশান্ত থাকবে। পরবর্তী ২৪ ঘণ্টায় মন্থা আরও উত্তর-পশ্চিম দিকে সরে দুর্বল হবে বলে আশা। দুর্যোগ কাটার সম্ভাবনা ৩১ অক্টোবরের পর।