Dilip Ghosh : নববর্ষে কীর্তনের তালে নাচ দিলীপ ঘোষের, খড়গপুরে জনসংযোগে চমক বিজেপি প্রার্থীর

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: নববর্ষের দিন কীর্তনের সুরে পা মিলিয়ে নাচতে দেখা গেল খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যা ঘিরে এলাকায় তৈরি হয় চাঞ্চল্য ও কৌতূহল। খড়গপুর শহরের ইন্দা এলাকায় আয়োজিত নববর্ষের একটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি স্থানীয়দের সঙ্গে উৎসবের আবহে মেতে ওঠেন। কীর্তনের তাল, শঙ্খধ্বনি এবং ঢাকের শব্দে মুখরিত পরিবেশে দিলীপ ঘোষকে নাচতে দেখে পথচলতি মানুষও কিছুক্ষণের জন্য থমকে যান। নববর্ষ উপলক্ষে আয়োজিত এই র‌্যালিতে নববর্ষের আবহ ছিল চোখে পড়ার মতো। দিলীপ ঘোষ (Dilip Ghosh) এদিন সকল বাঙালিকে নতুন বছরের শুভেচ্ছা জানান। তিনি বলেন এই আয়োজন কোনো রাজনৈতিক প্রচারের অংশ নয়, বরং বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে একটি সামাজিক উদযাপন।

আরও পড়ুন: Dilip Ghosh : নববর্ষে কীর্তনের তালে নাচ দিলীপ ঘোষের, খড়গপুরে জনসংযোগে চমক বিজেপি প্রার্থীর

তিনি আরও দাবি করেন, অনুষ্ঠানে উপস্থিত বহু মহিলারা হলুদ শাড়ি পরে অংশ নেন এবং পুরো পরিবেশকে আরও রঙিন করে তোলেন। শঙ্খধ্বনি ও কীর্তনের তালে তালে যে র‌্যালির আয়োজন করা হয়েছিল, তা বাঙালিয়ানার প্রকৃত প্রতিচ্ছবি বলেও মন্তব্য করেন তিনি। এই কর্মসূচিকে তিনি বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে যুক্ত এক বিশেষ মুহূর্ত হিসেবে তুলে ধরেন। নববর্ষের এই কর্মসূচির মধ্যেই নিজের অবস্থান আরও একবার স্পষ্ট করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি জানান, নতুন বছরে নতুন সরকারের প্রত্যাশা নিয়ে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানানোই তার উদ্দেশ্য। রাজনৈতিক অঙ্গনে আসন্ন নির্বাচনের আগে এমন মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

দিলীপ ঘোষের (Dilip Ghosh) রাজনৈতিক জীবন বরাবরই বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। তাঁর স্পষ্টবক্তা স্বভাব এবং কড়া রাজনৈতিক অবস্থান তাকে বারবার শিরোনামে এনেছে। কখনও ‘বুলডোজার’ মন্তব্য, কখনও আবার বিভিন্ন ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ সব মিলিয়ে তিনি রাজ্য রাজনীতিতে একজন পরিচিত ও আলোচিত মুখ। বর্তমানে সক্রিয় রাজনীতিতে কিছুটা বিরতি থাকলেও খড়গপুর কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার পর আবারও তিনি পুরনো আক্রমণাত্মক ভঙ্গিতে ফিরেছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। নববর্ষের এই কীর্তনভিত্তিক র‌্যালি ও জনসংযোগ কর্মসূচি তাই শুধু সাংস্কৃতিক উদযাপন নয়, পাশাপাশি ভোটের আগেই ‘নতুন’ সরকার গঠনের জন্য মানুষকে শুভেচ্ছা জানালেন দিলীপ।