নিউজ পোল ব্যুরো: বঙ্গে ভোটের আবহ এখন তুঙ্গে (WB Assembly Election 2026)। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ঝাঁপিয়ে পড়েছেন মাঠে। ভোটারদের মন জয়ের লক্ষ্যে একেবারে ঘরের লোক হয়ে ওঠার চেষ্টা চলছে সর্বত্র। “আমি তোমাদেরই একজন”—এই বার্তাই পৌঁছে দিতে মরিয়া প্রার্থীরা। তাই প্রচারের ধরনেও এসেছে অভিনবত্ব (WB Assembly Election 2026)। কেউ রান্নাঘরে ঢুকে গৃহিণীদের সঙ্গে কাজ করছেন, কেউ বা মাঠে নেমে চাষের কাজে হাত লাগাচ্ছেন। গোঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল মাজি, যিনি মূলত কলকাতার বাসিন্দা, তিনি বিশেষভাবে চেষ্টা করছেন নিজেকে স্থানীয়দের কাছাকাছি তুলে ধরতে। বহিরাগত তকমা এড়াতে গ্রামবাসীদের সঙ্গে নিবিড়ভাবে মিশে যাচ্ছেন তিনি। প্রচারের সময় বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে তাকে। শুধু তাই নয়, অনেক বাড়ির রান্নাঘরে ঢুকে নিজেই খুন্তি নেড়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে বসে ডাল-ভাত-মাছ খেয়ে নিয়েছেন মধ্যাহ্নভোজন (WB Assembly Election 2026)।
আরও পড়ুন: Mamata Banerjee : বিজেপির স্ট্যাম্পে কমিশনের চিঠি! নির্বাচন নিরপেক্ষতা নিয়ে তোপ মমতার
অন্যদিকে নারায়ণগড় কেন্দ্রের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরিও পিছিয়ে নেই প্রচারে অভিনবত্ব আনতে (WB Assembly Election 2026)। তিনি এলাকার বাড়ি-বাড়ি ও দোকানে গিয়ে সরাসরি যোগাযোগ করছেন ভোটারদের সঙ্গে (WB Assembly Election 2026)। এক পর্যায়ে একটি সেলুনে ঢুকে পড়ে এক গ্রাহকের দাঁড়ি নিজেই কেটে দেন তিনি, যা নিয়ে এলাকায় বেশ চর্চা শুরু হয়েছে। পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারিও একইভাবে ভোটারদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা চালাচ্ছেন। প্রচারের সময় এক বাড়ির রান্নাঘরে ঢুকে শিল-নোড়ায় মশলা বাটতে দেখা যায় তাকে। স্থানীয় মহিলাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন তিনি (WB Assembly Election 2026)। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ আবার তেলেভাজার দোকানে গিয়ে চপ ভেজে তা বিক্রি করেছেন। একই ছবি দেখা গিয়েছে ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
এদিকে বাম শিবিরেও দেখা যাচ্ছে ভিন্ন সুর। উত্তরপাড়ায় সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে ধর্মীয় আচার পালন করতে দেখা গিয়েছে। আবার পানিহাটির প্রার্থী কলতান দাশগুপ্ত শ্রীচৈতন্যদেবের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন (WB Assembly Election 2026)। এসব ঘটনায় বামেদের ঐতিহ্যগত নাস্তিক ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠছে। এবারের নির্বাচনে প্রচারের ধরনে যে নতুন মাত্রা যোগ হয়েছে, তা বলাই বাহুল্য। ভোটারদের মন জয় করতে প্রার্থীদের এই ‘মাটির টান’ই এখন রাজনীতির মূল অস্ত্র (WB Assembly Election 2026)।
