নিউজ পোল ব্যুরোঃ আজ বুধ থেকে ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। গত কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে ভিজছে দুই বাংলা। কোথাও ভারী আবার কোথাও অতিভারি বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে নতুন করে রয়েছে দুর্যোগের পূর্বাভাস ( Weather Update)। ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জোড়া ফলার কারণেই এই বৃষ্টি। একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপরে রয়েছে এবং অমৃতসর থেকে পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার অবস্থানের কারণে এই বৃষ্টিপাত বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
বুধবার ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি মুর্শিদাবাদ বাঁকুড়া পূর্ব ও পশ্চিম পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে । কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে রবিবার পর্যন্ত।
আরও পড়ুন: Ghatal Floods: জলমগ্ন আড়গোড়ায় দাঁড়িয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। বাকি জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে । হাওয়া অফিস বৃহস্পতিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করেছে। সেদিন কোচবিহারে হতে পারে ভারী বর্ষণ। ভারী বর্ষণের জন্য উত্তরবঙ্গে জারি করা হয়েছে সতর্কতা। ধস নামার আশঙ্কাও রয়েছে। বাড়তে পারে নদীর জলস্তর। বৃষ্টির কারণে উত্তরে আবহাওয়া ( Weather Update) মনোরম থাকলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি বজায় থাকবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
