নিউজ পোল ব্যুরো: হিমালয়ের কোলে আবারও প্রকৃতির ভয়ানক রূপ (Uttarkashi Cloudburst)। একরাশ মেঘ ভেঙে নেমে এসেছে ধ্বংসের বার্তা। প্রবল বৃষ্টিতে পাহাড়ি নদীগুলি যেন অচেনা, হঠাৎ জেগে ওঠা দানব! হড়পা বানে ভেসে গেছে গোটা গ্রাম, ধ্বংসস্তূপে রূপ নিয়েছে উত্তরের জনপদ। উত্তরাখণ্ডের উত্তরকাশী (Uttarkashi Cloudburst) জেলায় ধরালী গ্রাম এখন শুধুই ধ্বংসের চিহ্ন। ৪০-৫০টি বাড়ি বানের জলে গায়েব, ধরালী বাজারের একাংশ আর নেই। এই জলের তাণ্ডবে ইতিমধ্যেই ৪ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ শতাধিক। হরশিল, সুখি টপ, ও ভাটওয়ারিতেও বিপর্যয় ভয়াবহ। প্রায় দেড়শো মিটার রাস্তা ধুয়ে গেছে, কুলু-মানালি (Kulu-Manali) রোড সম্পূর্ণ বন্ধ।
আরও পড়ুন: Ghatal Floods: জলমগ্ন আড়গোড়ায় দাঁড়িয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মানুষ বনাম প্রকৃতি—হেরে গেল মানবসভ্যতা
পাহাড়ের খাঁজে খাঁজে আটকে পড়া মানুষদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী, এনডিআরএফ (NDRF) ও এসডিআরএফ (SDRF)। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৩০ জনের বেশি মানুষ, যাদের মধ্যে ২ জন সেনাও আছেন। প্রস্তুত রাখা হয়েছে ভারতীয় বায়ুসেনার MI-17 হেলিকপ্টার। ধ্বংসস্তূপে (Uttarkashi Cloudburst) চলছে উদ্ধার অভিযান।
বৃষ্টি এখনও থামেনি, থামেনি আতঙ্কও
মঙ্গলবার রাত থেকে উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় অবিরাম বর্ষণ। অলকানন্দা নদী বিপদসীমা ছুঁইছুঁই করছে, যার কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কেদারনাথ (Kedarnath) যাত্রা। মান্ডি ও কুলু অঞ্চলে ভূমিধসে (Uttarkashi Cloudburst) থেমে গেছে চণ্ডীগড়-মানালি হাইওয়ে। বাগেশ্বর, কোটদ্বার, গোমতী, সরযূ—সব নদীই এখন দাপটে টইটম্বুর। জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতায়। দুর্যোগ মোকাবিলা দল মাঠে নামানো হয়েছে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ। হিমালয়ের কোলে প্রকৃতি যেন আরেকবার মনে করিয়ে দিল তাকে অবহেলা করলে সে নির্মম হয়ে উঠতেই পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
