Ghatal Floods: জলমগ্ন আড়গোড়ায় দাঁড়িয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো:  দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে ঘাটাল Ghatal জলমগ্ন। টানা বৃষ্টি ও DVC (Damodar Valley Corporation)-এর বারবার না-জানিয়ে বারবার জল ছেড়ে দেওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন অবস্থায় মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)নিজে হাজির হলেন ঘাটালের (Ghatal)আড়গোড়া চাতালে (Aragora Chatal), যা এখনও কোমর সমান জলে ডুবে।

এদিন বন্যা পরিস্থিতি বন্যা কবলিত ( Flood-hit areas)পরিদর্শন করে(Chief Minister Mamata Banerjee )মুখ্যমন্ত্রী বলেন, “এবার বর্ষা একটু আগেই শুরু হয়েছে, আর DVC না জানিয়ে জল ছেড়ে দেওয়ায় ঘাটালের (Ghatal)এই ভয়াবহ পরিস্থিতি।” মুখ্যমন্ত্রী (Chief Minister )অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ও DVC পরিকল্পিতভাবে বাংলাকে বন্যার দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, “আগামীতে বড় জলাধার তৈরি করে জল সঞ্চয়ের ব্যবস্থা করব, যাতে হঠাৎ জল ছাড়লেও সমস্যা না হয়।”

আরও পড়ুন: Priyanka Gandhi: ‘কে প্রকৃত ভারতীয় এবং কে নয় তা নির্ধারণ করার দায়িত্ব বিচারকদের নয়’, রাহুলের পাশে দাঁড়িয়ে মন্তব্য প্রিয়াঙ্কা গান্ধীর

পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী বন্যার ক্যাম্প (Flood Relief Camps) মেডিকেল ক্যাম্প (Medical Camp) ঘুরে দেখেন। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন,সঠিক স্বাস্থ্যসেবা এবং খাদ্য বিতরণ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, কেন্দ্র MGNREGA ১০০ দিনের কাজের(100 Days Work Scheme)-র টাকা আটকে রেখেছে, ফলে নদী ও খাল সংস্কারে বিলম্ব হচ্ছে। “রাজ্য সরকার তার নিজের টাকা (own funds) দিয়েই কাজ চালিয়ে যাচ্ছে,” জানান মুখ্যমন্ত্রী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এছাড়াও ভোটার লিস্ট এবং এনআরসি ইস্যুতে (Voter List NRC Issue)-তে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “একবার যাঁরা ভোটার লিস্টে ছিলেন, তাঁরা কীভাবে বাদ পড়ছেন?” নি আরও বলেন, নেপাল ও ভুটানে (Nepal and Bhutan)-এ বৃষ্টি হলে উত্তরবঙ্গে জল আসে। আবার DVC ও পাঞ্চেত জল ছাড়ে, আর সব জল আসে বাংলায়। অন্য রাজ্যকে বাঁচাতে আমাদের বাংলাকে ডুবিয়ে দিচ্ছে।” পরিদর্শনের শেষে মুখ্যমন্ত্রী যান ঘাটাল সুপার স্পেশালিটি স্পেশালিটি হাসপাতালে (Ghatal Super Speciality Hospita)l-এ, যেখানে তিনি রোগীদের সঙ্গে কথা বলেন ও হাসপাতাল পরিকাঠামোর খোঁজখবর নেন।