Uttarakhand Flash Flood: উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টিতে ৪ জনের মৃত্যুতে শোকপ্রকাশ মোদীর, মুখ্যমন্ত্রী ধামীর সঙ্গে কথা স্বরাষ্ট্রমন্ত্রীর

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: মঙ্গলে অমঙ্গল। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় মেঘভাঙা বৃষ্টির জেরে নামা হড়পা বানে (Uttarakhand Flash Flood) তছনছ হয়ে গিয়েছে ক্ষীরগঙ্গা নদীর অববাহিকা অঞ্চলের গ্রাম। হড়পা বানের যে ভিডিও ভাইরাল হয়েছে তা রীতিমত ভয়ঙ্কর। প্রাকৃতিক এই বিপর্যয়ে ৪ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ হয়েছেন ৫০ জনের বেশি। মর্মান্তিক এই দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠারর জন্য প্রার্থনা করেছে।

ভয়াল হড়পা বানে চোখের পলকে সবকিছু উল্টে-পাল্টে গিয়েছে। হড়পা বানে শুধু জল নয় কাদাপাথরের স্রোত নেমে আসে ক্ষীরগঙ্গা নদীতে। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজে ভারতীয় সেনাকে নামানো হয়েছে। মঙ্গলবার উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় মেঘ ভাঙনের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আরও বলেছেন যে তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছেন। মঙ্গলবার দুপুর ১:৪৫ মিনিটে উত্তরকাশীর ধরলি গ্রামে বিশাল মেঘ ভাঙনের ফলে আকস্মিক বন্যায় চারজনের মৃত্যু এবং বেশ কয়েকজন নিখোঁজ হওয়ার পর প্রধানমন্ত্রী মোদী শোকপ্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন, “উত্তরকাশীর ধরালিতে এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি আমি আমার সমবেদনা প্রকাশ করছি। এর পাশাপাশি, আমি আহত সকলের সুস্থতা কামনা করছি।”

যে এলাকায় হড়পা বান নেমেছে সেই এলাকা গঙ্গোত্রীর কাছে। তাই সেখানে বহু পর্যটকই ছিলেন। বহুবাড়ি কাদা-পাথরের স্রোতের নিচে চলে গিয়েছে। এর জেরেই গঙ্গোত্রী ধামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উদ্ধারে নেমেছে সেনা, এনডিআরএফ-এর দল। যেভাবে কাদামাটি ও পাথরের স্রোত নেমে এসেছে তাতে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সন্ধ্যা নামলে উদ্ধারকাজ ব্যহত হওয়ারও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: Flash Flood: উত্তর কাশীতে প্রকৃতির রুদ্ররূপ, উত্তর কাশীতে হড়পা বানে মৃত ৪, নিখোঁজ বহু

মঙ্গলবার উত্তরাখণ্ডের ধরলি অঞ্চলে মেঘভাঙা হড়পা বানের (Uttarakhand Flash Flood) সৃষ্ট পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন। দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, অমিত শাহ ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) এবং জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (NDRF) উভয়ের উদ্ধারকারী দলকে ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। তিনটি আইটিবিপি দল ইতিমধ্যেই পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সময়মত উদ্ধার ও ত্রাণ নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চলছে বলেই জানিয়েছেন শাহ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole