No Oil Snacks: চপ খেতে মন চাইছে? আর দেরি কেন ওভেনেই বানিয়ে ফেলুন, তেল ছাড়াই!

Life style অফবিট

নিউজ পোল ব্যুরো: বৃষ্টির দিনে চায়ের সঙ্গে যদি চপ না থাকে, তাহলে যেন আড্ডাটাই অসম্পূর্ণ লাগে। কিন্তু রোজ রোজ তেলে ভাজা খাবার খেতে ভয় পান অনেকেই। তেল-ঝরঝরে (No Oil Snacks) এই চপের স্বাদ পেতে এখন আর কড়াইয়ের দরকার নেই। হেলদি লাইফস্টাইল বজায় রেখে বাড়িতেই বানিয়ে ফেলুন ওভেন-বেকড মিক্স ভেজ চপ।

বৃষ্টির দিনে চায়ের কাপের পাশে একখানা গরম চপ বা শিঙাড়ার লোভ সামলানো দায়! কিন্তু প্রতিদিন তেলে ভাজা খাবার খাওয়া শরীরের পক্ষে একেবারেই ভালো নয় বাড়ে কোলেস্টেরল, পেটের সমস্যা, এমনকি হৃদ্‌রোগের ঝুঁকিও। তাই কী খাবেন আর কী খাবেন না, সেই দোটানায় পড়েই বহু জন প্রিয় ভাজাভুজিকে বিদায় জানান। তবে যদি চপ হয় তেলছাড়া ওভেনে বেকড, তাহলেও কি স্বাদে কমতি পড়ে? একদম নয়! বরং স্বাস্থ্যের দিকে নজর রেখে আজকাল অনেকেই বেছে নিচ্ছেন এই বিকল্প পথ। চলুন জেনে নেওয়া যাক এমনই এক হেলদি কিন্তু সুস্বাদু বিকেলের স্ন্যাকস ওভেন-বেকড সবজি চপ যা বানাতে না হবে অতিরিক্ত তেল ব্যবহার, না কোনো আপস স্বাদে।

আরও পড়ুন:Dhanashree Verma: ‘ নিজেই নিজের সুগার ড্যাডি হও’ এবার ধনশ্রীর দুবাই পোস্টে কি চহালকে পাল্টা জবাব?

উপকরণ:

সিদ্ধ আলু – ২টি

সিদ্ধ গাজর – ১টি

সিদ্ধ বরবটি বা মটর – আধা কাপ

পেঁয়াজ কুচি – ১টি

আদা-রসুন বাটা – ১ চা চামচ

ধনে-জিরে গুঁড়ো – আধা চা চামচ

গোলমরিচ গুঁড়ো – আধা চা চামচ

লাল লঙ্কা গুঁড়ো – পরিমাণমতো

লবণ – স্বাদ অনুযায়ী

সুজি – ২ টেবিল চামচ (বাইরের ক্রাঞ্চের জন্য)

ব্রেডক্রাম্ব – ১ কাপ

অলিভ অয়েল/রিফাইন্ড তেল (No Oil Snacks)– ১ টেবিল চামচ (ব্রাশ করার জন্য)

পদ্ধতি:
সব সেদ্ধ সবজিগুলো ভালো করে মেখে নিন। পেঁয়াজ কুচি ও মসলা মিশিয়ে চপের মতো মণ্ড তৈরি করুন। গোল করে চপের আকার দিন। ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন, হালকা ভাবে সুজি মিশিয়েও দিতে পারেন বাইরের ক্রাঞ্চের জন্য। একটি বেকিং ট্রে-তে চপগুলো সাজিয়ে দিন। উপর দিয়ে হালকা তেল (No Oil Snacks) ব্রাশ করুন। প্রি-হিট করা ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াসে ২০-২৫ মিনিট বেক করুন, মাঝপথে উল্টে দিন।

ফিনিশিং টাচ:
টমেটো কেচাপ বা ধনেপাতার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT