নিউজ পোল ব্যুরো: কখনও একটি টি-শার্ট, কখনও একটি ইনস্টাগ্রাম পোস্ট প্রাক্তন দম্পতি যুজবেন্দ্র চহাল (Yuzbender Chahal) এবং ধনশ্রী বর্মার (Dhanashree Verma) সম্পর্ক যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে সামাজিক মাধ্যমে ‘নীরব যুদ্ধ’-এ। সম্প্রতি চহালের একটি টি-শার্ট ঘিরে শুরু হওয়া বিতর্কের মাঝেই ধনশ্রীর দুবাই সফর এবং তা নিয়ে তাঁর আবেগঘন পোস্ট যেন সেই বার্তারই একরকম জবাব এমনটাই মনে করছেন নেটাগরিকেরা।
আরও পড়ুন:Kaushik Ganguly: বাংলা ভাষা নিয়ে দিল্লির চিঠি, ‘বাংলাদেশি ভাষা’ বলায় বিতর্ক, মুখ খুললেন কৌশিক-পরমের
চহালের টি-শার্টে লেখা ছিল, “Be your own sugar daddy”, অর্থাৎ ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও।’ বিবাহবিচ্ছেদের শেষ শুনানির দিনই এমন লেখা টি-শার্ট পরে হাজির হন চহাল। সেই বার্তা যে প্রাক্তন স্ত্রী ধনশ্রীর (Dhanashree Verma) উদ্দেশেই, এমনটাই অনুমান করেন নেটিজেনদের একাংশ। বার্তাটি ছিল যেন এক তির্যক ইঙ্গিত ‘নিজের খরচ নিজেরই সামলানো উচিত’। এই বিতর্কের মধ্যেই ধনশ্রীর ইনস্টাগ্রাম পোস্ট যেন নিজেই তৈরি করেছে জবাবের মতো এক প্রেক্ষাপট। এই মুহূর্তে তিনি রয়েছেন দুবাইয়ে। শৈশব কেটেছে এই শহরে, সেই স্মৃতিই ভাগ করে নিয়ে ধনশ্রী লেখেন “এই শহর অনেকটা এগিয়েছে, আমিও এগিয়েছি। এই শহর আমাকে অনেক কিছু দিয়েছে। কৃতজ্ঞ আমি দুবাইয়ের কাছে।”

পোস্টে ধনশ্রী (Dhanashree Verma) আরও জানান, তিনি গিয়েছিলেন দুবাইয়ের (Dubai) এক হিন্দু মন্দিরে। শান্তি ও শক্তির অভিজ্ঞতা শেয়ার করে তিনি লেখেন, “এই শহর বুঝিয়ে দেয় কীভাবে সব ধর্ম ও সংস্কৃতিকে জায়গা দেওয়া যায়।” এই পোস্টেই অনেকের প্রশ্ন চহালের ‘সুগার ড্যাডি’ মন্তব্যের কি জবাব দিলেন ধনশ্রী (Dhanashree Verma)? নিজেকে কি স্বনির্ভর প্রমাণ করলেন তিনি? সোশ্যাল মিডিয়ায় ধনশ্রীর পোস্টের নিচে চহাল সমর্থকরা আবারও তুলেছেন সেই পুরনো বাক্য “নিজেই নিজের সুগার ড্যাডি হও!” তবে ধনশ্রীর প্রতিক্রিয়ায় যেন ঝরে পড়ছে এক অন্য আত্মবিশ্বাস নীরব, কিন্তু স্পষ্ট।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
