Rishabh Tandon : দীপাবলির আনন্দে ছায়া নেমে এল, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত গায়ক-অভিনেতা ঋষভ ট্যান্ডন

পেজ 3

নিউজ পোল ব্যুরো: ফের সঙ্গীত জগত শোকস্তব্ধ। প্রয়াত জনপ্রিয় গায়ক ও অভিনেতা ঋষভ ট্যান্ডন (Rishabh Tandon)। দীপাবলির (Diwali) আনন্দের মাঝেই নেমে এল অন্ধকার। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে চিরবিদায় নিলেন এই প্রতিভাবান শিল্পী। দিল্লিতে (Delhi) পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরেই মৃত্যু হয় তার। হঠাৎ এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে ভক্তদের মধ্যে এবং গোটা সঙ্গীতমহলে (Music Industry)।

আরও পড়ুন: Street Dogs : কালীপুজোর রাতে শব্দবাজির আতঙ্কে মেট্রোয় আশ্রয় পথকুকুরের, ঘটনায় বিবৃতি কলকাতা মেট্রোর

ঋষভ ট্যান্ডন বলিউডের (Bollywood) এক বহুমুখী প্রতিভা ছিলেন। গায়ক ও সুরকার হওয়ার পাশাপাশি অভিনয়েও ছিল তার বিশেষ দখল। আধ্যাত্মিকতায় গভীর বিশ্বাসী ঋষভ ছিলেন শিবভক্ত (Shiv Bhakt)। তার সোশ্যাল মিডিয়া (Social Media) প্রোফাইলে সেই আভাস মিলত স্পষ্টভাবে। শিল্পীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল ‘Fakir – Living Limitless’ এবং ‘Roshna: The Ray of Light’ সিনেমায় অভিনয়। এই দুটি ছবি তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছিল। তবে অভিনয়ের থেকেও বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন গায়ক হিসেবে। তার গাওয়া একাধিক গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Song) হয়েছিল। বিশেষত ‘Fakir’ গানটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই গান তাকে শুধু জনপ্রিয়তাই দেয়নি, তাকে নতুন নামও এনে দেয়—“ফকির”। ভক্তরা স্নেহভরে তাকে এই নামেই ডাকতেন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত তিনি বহু গান রেকর্ড (Recorded Songs) করে রেখেছিলেন, যেগুলি এখনও প্রকাশিত হয়নি (Unreleased Tracks)। তার লেখা গানের লিরিক্স (Lyrics) মন ছুঁয়ে যেত শ্রোতাদের। গুণী শিল্পী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন প্রবল পশুপ্রেমী (Animal Lover)। নিজের বাড়িতে সারমেয়, বেড়াল ও পাখি প্রতিপালন করতেন। প্রাণীদের প্রতি তার এই মমতা বহু অনুরাগীর মন জয় করেছিল। ফলে তাঁর আকস্মিক মৃত্যুতে শুধু সঙ্গীতপ্রেমীরাই নয়, অনেকেই মর্মাহত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উল্লেখ্য, গত মাসেই প্রয়াত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ (Zubeen Garg)। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই ফের এক বড় ধাক্কা সঙ্গীতজগতে। একের পর এক গুণী শিল্পীর মৃত্যু যেন প্রশ্ন তুলে দিচ্ছে শিল্পমহলের ভবিষ্যৎ নিয়ে। ঋষভের প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন বহু তারকা এবং সংগীতশিল্পী (Musicians & Celebrities)। নেটিজেনদের (Netizens) মতে-“এ যেন বিশ্বাসই করা যাচ্ছে না।”