নিউজ পোল ব্যুরো: ভাইফোঁটার দিন অ্যাডিলেডে ফের মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া ,(Indian cricket team)। ইতিমধ্যে পার্থে প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে শুভমান গিলের দল। তাই সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রথম একাদশে একাধিক বদল দেখা যেতে পারে। তেমনই ইঙ্গিত দিলেন দলের হেড কোচ গৌতম গম্ভীর।
আরও পড়ুন:Street Dogs : কালীপুজোর রাতে শব্দবাজির আতঙ্কে মেট্রোয় আশ্রয় পথকুকুরের, ঘটনায় বিবৃতি কলকাতা মেট্রোর
বিরাট কোহলি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2024) পর ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। এরপর সম্প্রতি ইংল্যান্ডের (India vs England Series) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে লাল বলের ক্রিকেটকেও বিদায় জানান তিনি। শেষবার নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন এই তারকা। এই টুর্নামেন্ট তিনি ৫ ম্যাচে সংগ্রহ করেছিলেন ২১৮ রান। এই কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে তাকে মাঠে দেখার জন্য ক্রিকেট ভক্তদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছিল। কিন্তু এই ম্যাচে তাকে একাদশে দেখতে পাওয়া যাবে না বলেই খবর সামনে এসেছে। সূত্র অনুযায়ী বিরাট কোহলিরকে ছাড়াই একাদশ সাজাচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তবে কেন বাদ দেওয়া হবে সেই বিষয়ে কোনো তথ্য সামনে আসেনি। অনুশীলনের সময় সামান্য চোট পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছেন না অনুরাগীরা। তাছাড়া পিচকে মাথায় রেখে দলে আসতে পারেন কুলদীপ যাদব। সেক্ষত্রে ওয়াশিংটন সুন্দর অথবা নীতিশ কুমার রেড্ডিকে একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে। তবে, সুন্দরের একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা বেশি।

অন্যদিকে, আয়োজক অস্ট্রেলিয়া এই ম্যাচে কমপক্ষে দুটি পরিবর্তন আনতে পারে। স্পিনার অ্যাডাম জাম্পা এবং উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে একাদশে রাখা হবে। দুজনেই প্রথম ওয়ানডেতে দলের অংশ ছিলেন না। এখন, বাকি দুটি ওয়ানডেতে তারা দলে ফিরেছেন।
অ্যালেক্স ক্যারির প্রত্যাবর্তনের ফলে, জশ ফিলিপ অথবা ম্যাথু রেনশ একাদশ থেকে বাদ পড়তে পারেন। অ্যাডাম জাম্পা, ম্যাথু কুহনেম্যানের জায়গায় আসবেন। কুহলেম্যানকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তিনি ফিরে আসবেন। বেন ডোয়ার শুইসও কাফ ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
ভারতের সম্ভাব্য একাদশ-
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।
