Ranchi Oneday Match: রাঁচিতে রেকর্ডের হাতছানি রো-কো জুটির

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারতীয় দলে বর্তমানে সুপারহিট জুটি হল রো-কো। অর্থাৎ বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। রবিবার থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India-South Africa) ওয়ান ডে সিরিজ (One Day Series)। প্রথম ম্যাচ রাঁচিতে। মুখোমুখি হতে চলেছে দুই দল। অস্ট্রেলিয়া সফরের পর আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে ফিরছেন রোহিত-বিরাট (Rohit-Virat)। সেই সিরিজের শেষ ম্যাচে রোহিতের ব্যাট থেকে এসেছিল শতরান, বিরাটের ব্যাট থেকে এসেছিল অর্ধশতরান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচেও রেকর্ড গড়ার হাতছানি রয়েছে দুই সুপারস্টার ব্যাটারের সামনে।

আরও পড়ুন: Syed Mushtaq Ali T20: মুস্তাক আলি ট্রফিতে গুজরাটের বিরুদ্ধে কষ্টার্জিত জয় বাংলার

বিরাট কোহলি ও রোহিত শর্মা একসঙ্গে রাঁচিতে নামার সঙ্গে সঙ্গেই ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয় জুটি হিসেবে সর্বাধিক ম্যাচ খেলার নজির গড়বেন দুই তারকা। তারা টেক্কা দেবেন শচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জুটিকে। তারা একসঙ্গে ওয়ান ডে ফর্ম্যাটে ৩৯১টি ম্যাচ খেলেছিলেন। বিরাট ও রোহিতও সমসংখ্যক ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে। রাঁচিতে নামার সঙ্গে সঙ্গে শচিন-দ্রাবিড়কে টেক্কা দিয়ে দেবেন রো-কো জুটি। পাশাপাশি রোহিতের সামনে ব্যক্তিগত রেকর্ডের হাতছানিও রয়েছে। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০,০০০ রানের মাইলস্টোন ছুঁতে চলেছেন টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক। ৫০২ ম্যাচে রোহিতের রান ১৯,৯০২। ৬৭ টেস্টে তাঁর রান ৪৩০১। একদিনের আন্তর্জাতিকে ১১,৩৭০ রান। টি-২০ তে তাঁর রান ৪২৩১। আর মাত্র ৯৮ রান করলেই ছুয়ে ফেলবেন শচিন-বিরাটদের।

ভারতীয়দের মধ্যে একসঙ্গে খেলার নিরিখে তৃতীয় স্থানে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড় জুটি। তারা একসঙ্গে ৩৬৯ ম্যাচ খেলেছেন। এরপর রয়েছেন সচিন তেন্ডুলকর ও অনিল কুম্বলে জুটি। তারা ৩৬৭ ম্যাচ খেলেছেন। সচিন ও সৌরভ একসঙ্গে ওয়ান ডে ফর্ম্যাটে ৩৪১ ম্যাচ খেলেছেন। তালিকায় পাঁচে রয়েছেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা জুটি। তারা একসঙ্গে ৩০৯ ম্যাচ খেলেছেন। ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ মর্নি মর্কেল বলেছেন, “বিশ্বকাপ এখনও অনেক দূরে। ওরা দুজনেই অসাধারণ ক্রিকেটার। ওরা যতক্ষণ পরিশ্রম করে ফিটনেস বজায় রাখবে, ততক্ষণ অবশ্যই খেলতে পারে। আমি সবসময় অভিজ্ঞতার উপর ভরসা রেখেছি এবং এমন অভিজ্ঞতা আপনি অন্য কোথাও পাবেন না। ওরা অনেক ট্রফি জিতেছে, জানে বড় টুর্নামেন্টগুলিতে কীভাবে খেলতে হয়। তাই বিশ্বকাপে ওরা অবশ্যই খেলতে পারে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

মর্কেল আরও জানিয়েছেন যে তিনি নিজে রোহিত এবং বিরাটের বিরুদ্ধে খেলেছেন। মর্কেল বলেছেন, “ওদের বিরুদ্ধে বোলিং করার পর অনেকবার আমার রাতের ঘুম উড়ে গেছে। একজন বোলার হিসাবে আমি জানি ওদের বিরুদ্ধে খেলার জন্য কী স্তরের অনুশীলন দরকার। আমি এই কথা সমর্থন করি যে, রোহিত এবং বিরাটের ২০২৭ সালের বিশ্বকাপে খেলা উচিত।”