নিউজ পোল ব্যুরো: অনিশ্চিত মেসির (Messi in Kerala) কেরালা সফর। মেসির কলকাতায় (Kolkata) আসার আগে কেরালায় আর্জেন্টিনার একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল। এবার শোনা যাচ্ছে সেই ম্যাচ নাকি ভেস্তে যেতে পারে।
আর্জেন্তিনার স্পোর্টস নেটওয়ার্ক টিওয়াইসি (TYC) স্পোর্টস সম্প্রতি একটি রিপোর্টে জানিয়েছে নভেম্বর মাসে আর্জেন্তিনার ফুটবল ম্যাচের যেই সূচি তাতে তাদের পক্ষে ভারতে আসা কঠিন। আর্জেন্তিনা আঙ্গোলার বিরুদ্ধে প্রথম ম্যাচটা খেলবে। দ্বিতীয় ম্যাচটা কেরালায় অস্ট্রেলিয়ার বদলে তারা মরক্কোর তাদের ঘরের মাঠে বিরুদ্ধে খেলতে পারে।
আরও পড়ুন:India vs Pakistan Hockey: এশিয়া কাপ বিতর্ক হকিতে চায় না পাকিস্তান, সতর্ক পাক ফেডারেশন
এই আপডেটের এক সপ্তাহ আগে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছিল তারা লুয়ান্ডা ও কোচিতে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। সেই হিসেবে কেরালার সূচি তৈরি হয়েছিল। কিন্তু সেটা এখন বদলাতে পারে বলে প্রকাশ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
যদিও কয়েকদিন আগেই আর্জেন্টাইন ফুটবল সংস্থা নিশ্চিত করে জানিয়েছিল, লুয়ান্ডায় (অ্যাঙ্গোলা) এবং কোচিতে প্রীতি ম্যাচ হবে। মেসি-বরণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল কেরলে। ৭ অক্টোবর কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarai Vijayan) নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল যারা জওহরলাল নেহরু স্টেডিয়ামের প্রস্তুতি দেখেছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মেসির কেরল সফর না হওয়া কিন্তু সেই রাজ্যের ফুটবলপ্রমীদের হতাশই করবে।
