SSC Recruitment: এসএসসি গ্রুপ–সি ও ডি নিয়োগে সময়সীমা বেঁধে দিতে রাজি নয় সুপ্রিম কোর্ট

আইন কলকাতা রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের (SSC Recruitment ) গ্রুপ–সি ও গ্রুপ–ডি পদে শিক্ষাকর্মী নিয়োগ (Education Staff Recruitment) সংক্রান্ত মামলায় নতুন মোড়। নিয়োগ প্রক্রিয়ায় সময়সীমা বেঁধে দেওয়ার আবেদন খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার (Justice Sanjay Kumar) এবং বিচারপতি আলোক আরাধে (Justice Alok Aradhe)–র বেঞ্চ জানিয়ে দিলেন, এসএসসি–র শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়ায় তারা কোনও হস্তক্ষেপ করতে চান না।

এর আগে এসএসসি নবম–দশম (Class 9-10) এবং একাদশ–দ্বাদশ (Class 11-12) শ্রেণির শিক্ষক নিয়োগের (Teacher Recruitment Exam) পরীক্ষা নিয়েছে ৭ ও ১৪ সেপ্টেম্বর। সেই নিয়োগে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু একই নিয়ম শিক্ষাকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য করার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ২০১৬–এর তথাকথিত ‘যোগ্য’ বা ‘নন–টেন্টেড’ (Non-Tainted Candidates) প্রার্থীরা। তাদের যুক্তি ছিল, দীর্ঘ প্রতীক্ষার পরও গ্রুপ–সি ও ডি নিয়োগের বিষয়ে কোনও স্পষ্ট সময়সীমা নির্ধারিত হয়নি।

আরও পড়ুন:Weather update : মঙ্গলবার থেকেই বদলাবে আবহাওয়া! দক্ষিণবঙ্গে নয়া আবহাওয়া ‘খেলা’-র ইঙ্গিত হাওয়া অফিসের

তবে আদালত তাদের আবেদন সরাসরি খারিজ করে দেয়। বিচারপতি কুমার স্পষ্ট ভাষায় বলেন, “এসএসসি–র নিয়োগ সংক্রান্ত বিষয়ে নতুন করে আর কোনও মামলা এই আদালত শুনবে না। প্রয়োজনে আবেদনকারীরা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) যেতে পারেন, সেই স্বাধীনতা তাঁদের থাকছে।” এই মন্তব্যের মাধ্যমে শীর্ষ আদালত স্পষ্ট করে দিল যে, একের পর এক মামলা দায়ের করে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত করা হলে আদালত তা আর বরদাস্ত করবে না। উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের নিয়োগ দুর্নীতির (Recruitment Scam 2016) ঘটনায় শীর্ষ আদালত শিক্ষক ও অশিক্ষক (Teachers and Non-Teaching Staff) কর্মীদের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশেই নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি। কমিশন জানিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহেই এই নতুন পরীক্ষার ফলাফল (Exam Results) প্রকাশ করা হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

তবে যারা ২০১৬ সালের নিয়োগ তালিকায় ছিলেন, তাদের চাকরি ডিসেম্বর (December 2025) পর্যন্ত বহাল থাকলেও শিক্ষাকর্মীদের নিয়োগ ইতিমধ্যেই আদালতের রায়ে বাতিল হয়েছে। ফলত, বর্তমানে রাজ্যের শিক্ষা দফতর (Education Department of West Bengal) নতুন নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে। এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার প্রার্থী এবং শিক্ষাকর্মীদের (Candidates & Education Staff) মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে “ন্যায়ের জয়” বলছেন, আবার কেউ বলছেন, “অপেক্ষার ঘড়ি আরও লম্বা হলো।”