নিউজ পোল ব্যুরো:অবশেষে বাংলায় (Weather Update) শুরু হয়েছে বর্ষা বিদায়ের পালা। টানা কয়েক সপ্তাহ ধরে বৃষ্টির দাপটে কার্যত হাঁফিয়ে উঠেছিলেন বাঙালি। এবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাসে ধীরে ধীরে বিদায় নিচ্ছে বর্ষা। রাজ্যের অধিকাংশ জায়গায় বর্ষা বিদায়ের জন্য উপযুক্ত (Favourable Conditions) পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। দুর্গাপুজোর (Durga Puja) সময়ও বৃষ্টির দাপট কমেনি, উৎসবের আনন্দে জল ঢেলেছিল বারুণদেব (Rain God)। কিন্তু এবার সেই বৃষ্টির অবসান ঘটতে চলেছে।
আরও পড়ুন:India vs Pakistan Hockey: এশিয়া কাপ বিতর্ক হকিতে চায় না পাকিস্তান, সতর্ক পাক ফেডারেশন
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে দক্ষিণবঙ্গের (South Bengal) কোনও জেলাতেই প্রবল বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা আর নেই। সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক (Dry Weather) হতে শুরু করেছে। এই পরিবর্তনই রাজ্যে শীত আগমনের (Winter Arrival) ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে মৌসম ভবন (IMD) জানিয়েছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, সিকিম, ওড়িশা, তেলঙ্গানা এবং পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ দেশের উত্তর ও পূর্বাঞ্চলে (North and East India) ধীরে ধীরে বিদায় নিচ্ছে বর্ষা। তবে আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, বঙ্গোপসাগরে (Bay of Bengal) এখনও একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) সক্রিয় রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গের (North Bengal) পাহাড় লাগোয়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির (Light to Moderate Rain) সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গে নতুন করে বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই। বরং আগামী দিনগুলিতে রাজ্যজুড়ে আকাশ পরিষ্কার (Clear Sky) থাকবে বলেই পূর্বাভাস।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এদিকে পুজোর পর থেকেই ভোরবেলা বা সন্ধ্যায় বাইরে বেরোলে শীতের (Cold) মৃদু আমেজ ধরা পড়ছে। আবহাওয়াবিদদের (Meteorologists) মতে, সময় যত গড়াবে এই ঠাণ্ডার আমেজ আরও বাড়বে। সাধারণত নভেম্বরের শুরু থেকে (Early November) বাংলায় শীতের শিরশিরানি স্পষ্ট হয়ে ওঠে। যদিও আসল শীত নামে ডিসেম্বর (December) মাসে। অনেক বছরই অক্টোবরের (October) শেষ থেকেই শীতের হাওয়া বইতে শুরু করে। তবে এই মুহূর্তে হাওয়া অফিস জানাচ্ছে, এখনই প্রবল ঠাণ্ডার (Severe Cold) পূর্বাভাস নেই। জলীয় বাষ্পের (Moisture) দাপট কমলেই বাতাস আরও শুষ্ক হবে, আর তাতেই শীত নামবে বাংলায়। বর্ষা বিদায়ের এই সময়টাই আসন্ন শীতের পথ খুলে দিচ্ছে রাজ্যে।
