নিউজ পোল ব্যুরো: পাহাড় থেকে সমতল—রাজ্য জুড়ে এখন কনকনে শীতের দাপট (Weather Update)। উত্তুরে হাওয়ার জোরে কার্যত কাবু বাংলার মানুষ। উত্তরবঙ্গ (North Bengal) থেকে দক্ষিণবঙ্গ (South Bengal), সর্বত্রই হু হু করে নামছে পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যে শীতের এই প্রবাহ আরও জোরদার হবে (South Bengal Weather Update)। বছরের শেষ লগ্নে ঠান্ডা কতটা তীব্র আকার নিতে পারে, তা নিয়েই এখন কৌতূহল। আপাতত দক্ষিণবঙ্গে শীতের কাঁপুনি বজায় থাকবে। আবহাওয়াবিদদের মতে, চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে (Kolkata Temperature Update)। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই দিনে ধাপে ধাপে পারদ নামার সম্ভাবনা রয়েছে। নতুন বছরের শুরুতেও জাঁকিয়ে শীত থাকবে বলে ইঙ্গিত মিলেছে। যদিও নতুন সপ্তাহের মাঝামাঝি থেকে ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে (Weather Update)।
আরও পড়ুন : Chicken Breast : স্বাদে নয়, পুষ্টিতে সেরা! কেন প্রতিদিনের খাদ্যতালিকায় থাকা জরুরি চিকেন ব্রেস্টপিস
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতেই রাজ্যে উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ও ঠান্ডা হাওয়ার প্রবেশ বেড়েছে। এর ফলেই শীত আরও তীব্র হয়েছে (Cold Wind Effect)। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট তুলনামূলক বেশি থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ একাধিক জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সকালবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে (Fog Alert South Bengal)। কুয়াশার জেরে দৃশ্যমানতা কমলেও আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)। সোমবার থেকে পরবর্তী পাঁচ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি কমই থাকবে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে, উত্তরবঙ্গে শীতের প্রকোপ আরও বেশি। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হাড়হিম করা ঠান্ডা, শীতল দিনের পরিস্থিতি তৈরি হচ্ছে (North Bengal Weather Update)। দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকাতেও যম ঠান্ডা। সকাল থেকে রাত পর্যন্ত কনকনে উত্তুরে হাওয়া ও ঘন কুয়াশা জনজীবনকে প্রভাবিত করছে। কুয়াশার জেরে সেখানে সতর্কতাও জারি রয়েছে (Weather Update)। শনি ও রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এরপর ধীরে ধীরে পরবর্তী কয়েক দিনে পারদ সামান্য ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে (Weather Update)।
