নিউজ পোল ব্যুরো: আপাতত দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টি (Rain) তেমন নেই বললেই চলে। কলকাতা (Kolkata) ও আশপাশের জেলাগুলিতে ভ্যাপসা গরমে (Humid Weather) অস্বস্তি জারি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) জানিয়েছে, আগামী ক’দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা (Temperature) ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ (Moisture) ৬৫ থেকে ৮৯ শতাংশের মধ্যে থাকায় গরমের সঙ্গে অস্বস্তি আরও বাড়বে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিললেও বৃষ্টি না হলে গরম-অস্বস্তি চরমে উঠবে।
আরও পড়ুন: Akshay Kumar: জুহু সৈকতে সাফাই অভিযানে অক্ষয় কুমার, উঠল ‘লোকদেখানো’র অভিযোগ
এদিকে উত্তরবঙ্গ (North Bengal)-এর ছবিটা একেবারেই অন্যরকম। সোমবার থেকেই আলিপুরদুয়ার (Alipurduar) ও জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পং (Kalimpong), কোচবিহার (Cooch Behar), আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এই ধারা অন্তত শনিবার পর্যন্ত জারি থাকতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। তাই পাহাড়ে বা ডুয়ার্স অঞ্চলে যাতায়াতের পরিকল্পনা থাকলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আবহাওয়া সূত্রে খবর, গুজরাট ও সংলগ্ন রাজস্থান এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ (Low Pressure) ধীরে ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে (Monsoon Depression) পরিণত হয়েছে। এটি বর্তমানে উত্তর গুজরাট ও দক্ষিণ-পশ্চিম রাজস্থানে অবস্থান করছে এবং আরও পশ্চিমে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে মৌসুমী অক্ষরেখা (Monsoon Trough) গুজরাট থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই কারণেই উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, তবে দক্ষিণবঙ্গে এখনো শুকনো আবহাওয়া বিরাজ করছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (East & West Midnapore), পূর্ব ও পশ্চিম বর্ধমান (East & West Burdwan), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad), বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia) ও ঝাড়গ্রামে (Jhargram) মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি (Thunderstorm with Rain) হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া (Gusty Wind) বইবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং বৃহস্পতিবার কলকাতা-সহ (Kolkata Weather) প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত যারা পুজোর (Durga Puja Shopping) কেনাকাটিতে বেরোচ্ছেন, তাঁদের জন্য ছাতা (Umbrella) সঙ্গে রাখার পরামর্শই দিচ্ছেন আবহবিদরা।
