নিউজ পোল ব্যুরো:পুজো মানেই জমজমাট কেনাকাটা। এ দোকান, সে দোকান ঘুরে ঘুরে সময় নষ্ট না করে এবার হাওড়াবাসী পাবে সবকিছু এক জায়গাতেই। (Howrah Sharad Mela) – এই বিষয়গুলিকে সামনে রেখেই হাওড়া পুরসভা এবারের বিশেষ উদ্যোগ নিয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়ার ডুমুরজলা ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ‘শারদ মেলা’। দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই বর্ণময় আয়োজন।
আরও পড়ুন: Akshay Kumar: জুহু সৈকতে সাফাই অভিযানে অক্ষয় কুমার, উঠল ‘লোকদেখানো’র অভিযোগ
‘পুজোর বাজার করতে হলে, ডুমুরজলা এসো চলে’ এই স্লোগানেই প্রচার শুরু করেছে হাওড়া পুরসভা। পুরসভা সূত্রে খবর, মোট ৫০ থেকে ৬০টি (Self Help Groups) এই মেলায় অংশ নেবে। তাদের হাতে তৈরি জামাকাপড়, গয়নাগাটি ও বিভিন্ন হস্তশিল্পের সামগ্রী ক্রেতারা সুলভ দামে কিনতে পারবেন। শুধু তাই নয়, আরও প্রায় ৮০টি স্টল থাকবে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য। সেখানে পাওয়া যাবে জুতো, ব্যাগ, কসমেটিকস থেকে শুরু করে পুজোর আগে দরকারি নানা জিনিস। এছাড়া রাজ্য সরকারের Sabuj Sathi প্রকল্পেরও একটি স্টল থাকবে মেলায়।

হাওড়া পুরসভার(Howrah Municipality) মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, “এই Sharad Mela-য় বাজারদরের তুলনায় অনেক কম দামে জামা-কাপড়, জুতো, গয়নাগাটি পাওয়া যাবে। একদিকে ক্রেতারা যেমন সাশ্রয়ী দামে পুজোর বাজার করতে পারবেন, অন্যদিকে বিক্রেতারাও নিজেদের মতো করে ব্যবসা চালিয়ে লাভবান হবেন। ফলে দুই পক্ষই উপকৃত হবে।”
এই মেলায় প্রবেশ একেবারেই বিনামূল্যে। শুধুমাত্র কেনাকাটা নয়, থাকবে সচেতনতা বিষয়ক নানা স্টলও। হাওড়া পুরসভা(Howrah Municipality)ও হাওড়া সিটি পুলিশের তরফে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে সাধারণ মানুষকে কেন্দ্র করে। পুজোর আগে এই ধরনের আয়োজন হাওড়া পুরসভার(Howrah Municipality) ইতিহাসে এই প্রথম। তাই স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ ক্রেতা সকলে দারুণ উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন। এক ছাতার নিচে সমস্ত রকমের (Durga Puja Shopping) সেরে ফেলার এই সুবর্ণ সুযোগ নিঃসন্দেহে শহরবাসীর জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছে।
