OMR Sheet : শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি, কবে প্রকাশ পাবে উচ্চ মাধ্যমিকের ফল

রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন ধাঁচে (OMR Sheet) প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে শেষ হল। সোমবার ছিল প্রথম ভাষার পরীক্ষা (First Language Test)। এবার থেকে এই পরীক্ষা হবে দুটি পর্যায়ে (Two-Phase Examination)। শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে ২০২৬ সালের মার্চ মাসে (March 2026 Exam)।

আরও পড়ুন: Calcutta University Ranking: ১৬৮ বছরের ঐতিহ্যে আঘাত! NIRF তালিকায় তলানিতে কলকাতা বিশ্ববিদ্যালয়

প্রশ্নপত্র (Question Paper) নিয়ে পরীক্ষার্থীদের কোনও অভিযোগ ওঠেনি। শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (President Chiranjib Bhattacharya) জানান, পরীক্ষার প্রথম দিন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তিনি আরও বলেন, “পরিদর্শনে গিয়ে কোথাও কোনও সমস্যা দেখা যায়নি। ছাত্রছাত্রীরা জানিয়েছে তারা স্বচ্ছন্দে পরীক্ষা দিতে পেরেছে।” ফলাফল (Result) প্রকাশ করা হবে আগামী ৩১ অক্টোবরের মধ্যে (October 31 Result)। তবে ফলাফল প্রকাশের পর সরাসরি ওএমআর শিট (OMR Sheet Upload) দেওয়া হবে না। সংসদের দাবি, প্রায় ৪০ লক্ষ ওএমআর শিট একসঙ্গে আপলোড করলে সার্ভার (Server Down Issue) বিকল হতে পারে। তাই ফল প্রকাশের ৭২ ঘণ্টা পর ধাপে ধাপে ওএমআর আপলোড করা হবে।

প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন মোট ৫,৫২৭ জন পরীক্ষার্থী (Absent Candidates Data)। এর মধ্যে উত্তরবঙ্গে ১,৩২১ জন, বর্ধমান অঞ্চলে ১,৪৬৫ জন, মেদিনীপুরে ৬৬৮ জন এবং কলকাতায় ২,৩৭৩ জন। এছাড়া অসুস্থতার কারণে ১৪ জন পরীক্ষা দিতে পারেননি। তবে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী (Specially-Abled Candidates) ৪৯৭ জনই পরীক্ষায় অংশ নেন। কোথাও ইলেকট্রনিক গ্যাজেট (Electronic Gadgets Ban) নিয়ে কোনও অভিযোগ ওঠেনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

পরীক্ষার দিন চালু ছিল ‘দুয়ার পোর্টাল’র অনলাইন অ্যাটেনড্যান্স সিস্টেম (Online Attendance System)। তবে প্রথম দিনে একসঙ্গে বহু পরীক্ষার্থী লগইন করায় সামান্য সমস্যার মুখে পড়তে হয়। সংসদের দাবি, পরবর্তী দিনগুলোতে আর কোনও জটিলতা হবে না।তবে পরিদর্শনের সময় অভিভাবকদের (Parents Complaint) ক্ষোভের মুখে পড়তে হয় সংসদ সভাপতিকে। তাঁদের অভিযোগ, বহু ছাত্রছাত্রী তিন মাস ধরে বই (Textbook Delay) পাননি। যদিও সভাপতি জানান, “তিন মাস নয়, মাত্র এক মাস দেরি হয়েছিল। যেসব বিষয়ের বই দেরিতে পৌঁছেছে, তার ভিডিও টিউটোরিয়াল (Video Tutorial on YouTube) ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে।”

শিক্ষকদের মতে, নতুন ধাঁচের এই পরীক্ষা (New Examination System) শুরুতে সফল হলেও আরও কিছু বিষয় যেমন বিজ্ঞান পরীক্ষার সময়সীমা (Science Exam Duration) এবং ওএমআর শিট আগেভাগে দেওয়ার দাবি নিয়ে সংসদকে ভাবতে হবে। সভাপতি আশ্বাস দিয়েছেন, পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।