নিউজ পোল ব্যুরো: ১৬৮ বছরের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University Ranking) এ বার বড় ধাক্কা খেল সর্বভারতীয় উৎকর্ষ তালিকায়। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে প্রকাশিত ২০২৫ সালের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF) রিপোর্টে দেখা গেল, গত বছরের তুলনায় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক উল্লেখযোগ্যভাবে কমেছে।
আরও পড়ুন: Akshay Kumar: জুহু সৈকতে সাফাই অভিযানে অক্ষয় কুমার, উঠল ‘লোকদেখানো’র অভিযোগ
সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সার্বিক উৎকর্ষ বিচার করে তৈরি তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান এ বার ৪৭। অথচ ২০২৪ সালে তারা ছিল ২৬ নম্বরে। অর্থাৎ এক বছরে এক লাফে ২১ ধাপ পিছিয়ে গিয়েছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। কেবল তাই নয়, রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির তালিকাতেও বড় ধাক্কা খেল কলকাতা (Calcutta University Ranking)। গত বছর তারা ছিল চতুর্থ স্থানে, কিন্তু এ বার নেমে এসেছে ১৫তম স্থানে। রাজ্যেরই যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) এ বার উঠে এসেছে প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ুর আন্না বিশ্ববিদ্যালয় (Annamalai University), তৃতীয় পঞ্জাব বিশ্ববিদ্যালয় (Punjab National University), চতুর্থ অন্ধ্র বিশ্ববিদ্যালয় এবং পঞ্চম কেরল বিশ্ববিদ্যালয়।
গবেষণার ক্ষেত্রেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University Ranking) অবস্থান আশানুরূপ নয়। ২০২৪ সালে গবেষণা বিভাগে ৩৬তম স্থানে থাকলেও এ বছর ১২ ধাপ পিছিয়ে ৪৮তম স্থানে পৌঁছেছে তারা। বিশেষজ্ঞদের মতে, গবেষণা, অবকাঠামো ও শিক্ষাদানের গুণমানই মূল সূচক, আর সেই জায়গাতেই পিছিয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, এ বছর দেশের মোট ১৪,১৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নাম নথিভুক্ত করেছিল NIRF তালিকায় স্থান পাওয়ার জন্য। ২০১৫ সাল থেকে এই র্যাঙ্কিং প্রকাশ করা হচ্ছে এবং শিক্ষা, গবেষণা, স্নাতকের ফলাফল, পেশাদারি দক্ষতা ও পরিকাঠামো ইত্যাদি নানা সূচকের ভিত্তিতেই সেরার তালিকা তৈরি হয়।
তবে এত বড় অবনমন নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষামহলে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস (Debasish Das) জানিয়েছেন, “কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University Ranking) গবেষণা ও অবকাঠামো যেভাবে উন্নত, তাতে এর থেকে ভাল ফল পাওয়া উচিত ছিল। আমরা কেন্দ্রীয় রিপোর্ট খতিয়ে দেখব। বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যের ক্ষেত্রেই হয়তো কোথাও ঘাটতি থেকে গিয়েছে। পর্যালোচনা করে মন্তব্য করা সম্ভব হবে।” শিক্ষামহলের একাংশের মত, শুধু ঐতিহ্যের ভরসায় আর এগোনো যাবে না। শিক্ষার মান, গবেষণার পরিধি এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর দিকেই এখন জোর দিতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়কে (Calcutta University Ranking)। নইলে দেশের সেরাদের দৌড়ে ক্রমশই পিছিয়ে পড়বে বাংলার গর্ব এই প্রতিষ্ঠান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
