Eye Care: চোখে কনট্যাক্ট লেন্স? সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে বড় বিপদ

স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: আজকের দিনে চশমার বিকল্প হিসেবে কনট্যাক্ট লেন্সের (Contact Lense) ব্যবহার দ্রুত বাড়ছে। কেউ ব্যবহার করছেন প্রয়োজনের জন্য, কেউ আবার সাজ সজ্জার অংশ হিসেবে। চোখে পাওয়ার থাকলেও অনেকেই চশমার পরিবর্তে লেন্স বেছে নেন, কারণ এতে চেহারার সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে, আবার দৈনন্দিন কাজে সুবিধেও হয়। তবে চিকিৎসকরা সতর্ক করছেন, নিয়মিত কনট্যাক্ট লেন্স ব্যবহারকারীরা যদি কিছু নির্দিষ্ট ভুল করেন, তবে তার ফল মারাত্মক হতে পারে। সামান্য অবহেলাই চোখের (Eye Care) সংক্রমণ, কর্নিয়ার ক্ষত, এমনকি স্থায়ী দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।

আরও পড়ুন:Calcutta University Ranking: ১৬৮ বছরের ঐতিহ্যে আঘাত! NIRF তালিকায় তলানিতে কলকাতা বিশ্ববিদ্যালয়

সবচেয়ে বড় ভুল হলো লেন্স (Lense) পরে ঘুমিয়ে পড়া। ঘুমের সময় চোখে স্বাভাবিকভাবেই অক্সিজেনের (Oxygen) প্রবাহ কম থাকে। লেন্স পরে থাকলে সেই প্রবাহ আরও ব্যাহত হয়, ফলে কর্নিয়াতে (Cornia) সংক্রমণ কিংবা আলসার হওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। একইভাবে স্নান কিংবা সাঁতার কাটার সময় লেন্স ব্যবহার একেবারেই নিষেধ। জলে থাকা অদৃশ্য জীবাণু লেন্সের নিচে আটকে চোখে (Eye Care) প্রবেশ করতে পারে এবং মারাত্মক সংক্রমণের সৃষ্টি করতে পারে। এই সংক্রমণ বাড়লে অন্ধত্ব পর্যন্ত হতে পারে।

চোখে (Eye Care) লেন্স থাকা অবস্থায় ধোঁয়া, ধুলোবালি বা রাসায়নিক পদার্থের সংস্পর্শও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হেয়ার স্প্রে (Hair Spray), ডিওডোরেন্ট কিংবা অন্য কোনও রাসায়নিক বাষ্প লেন্সের গায়ে লেগে গিয়ে চোখে অস্বস্তি ও জ্বালা তৈরি করে। অনেক সময় কর্নিয়াতে আঁচড় পর্যন্ত পড়তে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ধরনের আই ড্রপ (Eye drop) ব্যবহারও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, কারণ সব ড্রপ লেন্স-সহযোগী নয়। ভুল ড্রপ চোখ ও লেন্স উভয়েরই ক্ষতি করতে পারে।

এছাড়া চোখে (Eye Care) লেন্স পরে জোরে রগড়ানোও বিপজ্জনক। এতে লেন্স ছিঁড়ে যেতে পারে বা স্থানচ্যুত হতে পারে। এমনকি লেন্সের নিচে জমে থাকা ক্ষুদ্র কণিকা কর্নিয়াতে ঘষা খেয়ে ক্ষত তৈরি করতে পারে। এই ধরনের পরিস্থিতিতে চোখ রগড়ানোর পরিবর্তে লেন্স খুলে পরিষ্কার করা বা লুব্রিকেটিং (Lubricant) ড্রপ ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ উপায়। চিকিৎসকদের মতে, কনট্যাক্ট লেন্স ব্যবহারে সতর্কতা অবলম্বন করলে এটি যেমন আরামদায়ক, তেমনই সম্পূর্ণ নিরাপদ। তবে একবার চোখের ক্ষতি হলে তা ফেরানো সহজ নয়। তাই এখন থেকেই সচেতন হন, নইলে সামান্য অসতর্কতা হতে পারে চোখের সর্বনাশের কারণ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole