Celebrity Durga Puja: “কল্কি পুরাণ থেকে ফ্যাশন স্টেটমেন্ট: মনামীর নীলাম্বরী লুক”

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: মনামী ঘোষ মানেই আলাদা স্বাদ। তিনি শুধু একজন জনপ্রিয় অভিনেত্রী নন, বরাবরই ফ্যাশন কনশাস (fashion conscious) এবং নিজের সাজে-গোজে, পোশাকের ডিজাইনে বারবার নতুন স্টাইল স্টেটমেন্ট (style statement) তৈরি করেছেন। কখনও প্লাস্টিকের তৈরি ফ্রক (frock), কখনও নকশিকাঁথার গাউন (gown), আবার কখনও শাড়ির আঁচলে মৃণাল সেনের প্রতিচ্ছবি—প্রতিবারই মনামীর ভিন্ন ধাঁচের ফ্যাশন চমকে দিয়েছে দর্শককে। এমনকি তিনি রেড কার্পেটেও সর্বদা ইউনিক লুক (unique look) ক্রিয়েট করেন। সম্প্রতি সেই সৃজনশীলতার ঝলক দেখা গেল তাঁর পুজোর (Celebrity Durga Puja) নতুন মিউজিক ভিডিওতে। গত আগস্ট মাসেই নীল রঙের আলতা (alta) পরে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী। কারণ সাধারণত আলতার রং লালই প্রচলিত। কিন্তু মনামী প্রচলিত ধারণা ভেঙে নীল আলতার নতুন ট্রেন্ড শুরু করলেন।

আরও পড়ুন: Akshay Kumar: জুহু সৈকতে সাফাই অভিযানে অক্ষয় কুমার, উঠল ‘লোকদেখানো’র অভিযোগ

অবশেষে প্রকাশ্যে এল তার সেই ‘নীল আলতা রহস্য’। ভিডিওতে মনামীকে দেখা গেল খোলা চুলে, হাতে নীল আলতা, গলায় ও হাতে সর্পিল ডিজাইন জুয়েলারি (spiral design jewelry), আর পরনে লাল শাড়ি-ব্লাউজে। টিপও রং মিলিয়ে নীল। এই সম্পূর্ণ ফিউশন লুক (fusion look) যেন একসঙ্গে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। দর্শক-অনুরাগীদের কাছে এটি নিঃসন্দেহে এক নতুন চমক। এই সাজের নেপথ্যে রয়েছে গভীর ভাবনা। তার আসন্ন পুজোর উপহার ‘কল্কি’ নামের মিউজিক ভিডিওতেই এই লুক ব্যবহার করেছেন মনামী। হিন্দু শাস্ত্রমতে বিষ্ণুর দশম এবং শেষ অবতার ‘কল্কি’।

যেহেতু বিষ্ণু নীল রং ধারণ করেন, সেই সূত্রেই সম্ভবত মনামী বেছে নিয়েছেন নীল আলতা। আবার পুরাণে কল্কির সঙ্গে সাপের উল্লেখও রয়েছে। সেই ভাবনা মাথায় রেখেই তিনি সাজসজ্জায় ব্যবহার করেছেন সাপের সর্পিল নকশার অলংকার। অর্থাৎ ফ্যাশনের পাশাপাশি পুরাণকেও তিনি স্থান দিয়েছেন নিজের উপস্থাপনায়। যদিও পুরো ভিডিও এখনও প্রকাশ পায়নি, শুধু প্রথম ঝলকেই দর্শকদের কৌতূহল তুঙ্গে। অনুরাগীরা ইতিমধ্যেই ধারণা করছেন, ‘আইলো উমা’-র পর এবার ‘কল্কি, এলো রে গৌরী’ মিউজিক ভিডিওতেও মনামী নাচে-গানে পুজোর আনন্দ দ্বিগুণ করে তুলবেন। আসলে , মনামী ঘোষের সাজগোজ মানেই এক নতুন চমক। তিনি বারবার প্রমাণ করেছেন,ক্রিয়েটিভ ফ্যাশন (creative fashion) শুধু পোশাকে সীমাবদ্ধ নয়, বরং ভাবনার গভীরতার সঙ্গেও জড়িত। আর তাই পুজোর প্রাক্কালে তার নীলাম্বরী লুক ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole