নিউজ পোল ব্যুরো: ব্যবসা শুরু হওয়ার পরই হোটেল ইন্ডাস্ট্রির (Hospitality Tech) চেহারাই বদলে দিয়েছিল OYO। একসময় হোটেল বুকিং (Hotel Booking) মানেই ছিল ঝঞ্ঝাট ও দীর্ঘ প্রক্রিয়া। অথচ Mobile App-এর মাধ্যমে নিমেষে পছন্দের রুম বুক করার সুবিধা এনে দিয়েছিল এই স্টার্টআপ। সেই সঙ্গে এক অভূতপূর্ব পদক্ষেপ হিসেবে অবিবাহিত যুগলদের (Unmarried Couples) রুম ভাড়া দেওয়ার সুযোগও শুরু করে সংস্থা। ফলে যুব সম্প্রদায়ের কাছে ঝটপট জনপ্রিয়তা পায় OYO।
আরও পড়ুন: Eye Care: চোখে কনট্যাক্ট লেন্স? সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে বড় বিপদ
তবে জানেন কি, সেই OYO-ই এবার হারাতে চলেছে পরিচিত নাম! চিন্তার কিছু নেই এই সংস্থা বন্ধ হচ্ছে না, শুধু নাম পাল্টে হতে চলেছে প্রিজম (Prism)। এই Rebranding প্রসঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিতেশ আগারওয়াল (Ritesh Agarwal) জানিয়েছেন, কোম্পানির বিভিন্ন ব্যবসায়িক ইউনিটকে (Business Units) একত্রিত করতেই এই নাম নির্বাচন করা হয়েছে। তার কথায়, নতুন নাম ভবিষ্যতের ব্র্যান্ড ইমেজকে আরও শক্তিশালী করবে।

আসলে বিষয়টির ইঙ্গিত মিলেছিল মাস কয়েক আগেই। আগরওয়াল ঘোষণা করেছিলেন, বিশ্বব্যাপী নতুন এক ব্র্যান্ড (New Brand) গড়ে তুলতে চান তিনি। তবে নাম নির্ধারণের দায়িত্ব তুলে দিয়েছিলেন সাধারণ মানুষের হাতে। একটি উন্মুক্ত প্রতিযোগিতার (Open Contest) মাধ্যমে জানানো হয়েছিল – যে নাম সংস্থা পছন্দ করবে, সেই ব্যক্তিকে দেওয়া হবে তিন লক্ষ টাকার পুরস্কার। জানা গিয়েছে, প্রায় ৬০০০ জন অংশগ্রহণ করেন এই প্রক্রিয়ায়। অবশেষে সেই নামগুলির মধ্য থেকেই বেছে নেওয়া হয়েছে প্রিজম (Prism)।

সংস্থার তরফে দাবি, নতুন পরিচিতি (Brand Identity) শুধু নামের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি সংস্থার কার্যক্রমকে আরও বিস্তৃত করবে। বর্তমানে Gen Z গ্রাহকদের কাছে হোটেল বুকিং শুধু ভ্রমণ নয়, বরং একান্তে সময় কাটানোর একটি বিকল্পও। ভিড়ভাট্টা থেকে দূরে নিরিবিলিতে মুহূর্ত কাটাতে অনেকেই OYO Rooms বেছে নিয়েছেন। তবে এই সুবিধা নিয়েই একসময় বিতর্কও সৃষ্টি হয়েছিল। অবিবাহিত যুগলদের রুম ভাড়া দেওয়া নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছিল। বিতর্কের চাপে একসময় সংস্থা পিছিয়ে আসার ইঙ্গিতও দিয়েছিল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
