Shreelekha Mitra: বাবার মৃত্যুবার্ষিকী ভুলে গিয়ে অনুশোচনায় শ্রীলেখা! আবেগঘন পোস্টে ছুঁয়ে গেলেন ভক্তদের হৃদয়

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Shreelekha Mitra) চার বছর আগে বাবাকে হারিয়েছেন। এতটা সময় পেরিয়ে গেলেও আজও বাবার অনুপস্থিতি তিনি অনুভব করেন প্রতি মুহূর্তে। কিন্তু এই বছর এমন এক ভুল করে বসলেন, যা তাঁকে ভেঙে দিয়েছে আরও বেশি। ২৫ সেপ্টেম্বর ছিল তাঁর বাবার মৃত্যুবার্ষিকী। কিন্তু কাজের চাপে বা অন্য কোনও কারণে সেই দিনটি একেবারেই মনে করতে পারেননি তিনি। সমাজমাধ্যমে নিজেই এই অনুশোচনার কথা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন:Shraddha Kapoor: বছর শেষে কি বিয়ের পিঁড়িতে শ্রদ্ধা কপূর? রাহুল মোদীর সঙ্গে জোর জল্পনা

নিজের ফেসবুক পেজে বাবার একটি ছবি পোস্ট করেছেন শ্রীলেখা (Shreelekha Mitra)। ছবিতে দেখা যাচ্ছে রজনীগন্ধার মালায় সাজানো বাবার ফ্রেম। পাশে রাখা রয়েছে রজনীগন্ধার স্টিক। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “গতকাল যে ২৫ সেপ্টেম্বর ছিল তা একবারও মনে পড়ল না। ২৫ তারিখ বাবা চলে গিয়েছিল, সেটাও ভুলিনি। অথচ কালই যে বাবার মৃত্যুবার্ষিকী ছিল তা একবারের জন্যও মনে পড়ল না?” এই প্রশ্ন যেন তাঁকে ক্রমাগত কুরে কুরে খাচ্ছে। পোস্টের আরও একটি অংশে শ্রীলেখা (Shreelekha Mitra) লিখেছেন, “কী হয়েছে আমার? জানি না, ভাল লাগছে না। বাবা, তোমায় আমি ভুলিনি। এই যন্ত্রণা থেকে কোনও দিন মুক্তি পাব না। আমি অর্ধেক মরে বেঁচে আছি, তোমরা চলে যাওয়ার পর।” তাঁর আবেগঘন এই পোস্ট দেখে অনুরাগীরাও চোখের জল আটকাতে পারেননি।

এই মুহূর্তে পোষ্য সারমেয় ও নিজের সন্তানকে নিয়েই শ্রীলেখা (Shreelekha Mitra) এর জগৎ সীমাবদ্ধ। তবু বাবার চলে যাওয়ার শূন্যতা যেন প্রতিটি দিন তাঁকে নাড়া দেয়। ভক্তরা অভিনেত্রীর পাশে থাকার বার্তা দিয়েছেন এবং জানিয়েছেন, প্রিয়জন চলে গেলেও তাঁদের স্মৃতি কখনও মুছে যায় না। শ্রীলেখা মিত্র (Shreelekha Mitra) এর এই অকপট স্বীকারোক্তি তাই আবারও প্রমাণ করল, খ্যাতির আড়ালে কতটা গভীর বেদনা লুকিয়ে থাকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole