Dhanush: নতুন রোমান্সে একসঙ্গে কৃতি সেনন ও ধনুশ ‘তেরে ইশ্‌ক মেঁ’-এ নতুন রসায়ন

পেজ 3

নিউজ পোল ব্যুরো: নভেম্বর মাসে এক ঝাঁক নতুন ছবি দর্শকদের কাছে নিয়ে আসছে বিভিন্ন রোমাঞ্চকর গল্প। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘তেরে ইশ্‌ক মেঁ’—যেখানে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন কৃতি সেনন ও ধনুশ (Dhanush)। আনন্দ এল রাই পরিচালিত এই রোমান্টিক ছবির প্রথম ঝলকেই দেখা গেছে, যেন ফের একবার ধনুশ (Dhanush) ফিরেছেন ‘রাঞ্ঝনা’ ছবির কুন্দন চরিত্রে, যা দর্শকদের মনে পুরনো স্মৃতি আবার জাগিয়েছে। কৃতির সঙ্গে ধনুশ (Dhanush)-এর রসায়ন কেমন হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা বেড়েছে।

আরও পড়ুন:Amitabh Bachchan: জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী! পুরনো দিনের গল্পে ফিরলেন তিনি

এদিকে, একই দিনে মুক্তি পাবে আরও কিছু ছবি। ‘হাঁটি হাঁটি পা পা’ একটি পরিবারের গল্প, যেখানে রুক্মিণী মৈত্র এবং চিরঞ্জিৎ চক্রবর্তীর অভিনয় দেখে অনেকেই হিন্দি ছবি ‘পিকু’ এর সঙ্গে তুলনা করছেন। যদিও রুক্মিণী জানিয়েছেন, গল্প একেবারেই আলাদা, এবং এটি এক নতুন দিকের আখ্যান। এছাড়া, ‘গুশতাখ ইশ্ক’ ছবিতে দর্শক দেখতে পাবেন ফাতিমা সানা শেখ ও বিজয় বর্মাকে। পুরনো দিল্লির প্রেক্ষাপটে গড়ে ওঠা এই প্রেম কাহিনিতে তাদের রসায়ন নিয়ে বেশ কিছু গুঞ্জনও রয়েছে, কিন্তু দুজনেই এই বিষয়টি নিয়ে কিছু বলেননি। তাঁদের বাস্তব জীবন আর পর্দার সম্পর্কের তুলনা কীভাবে ফুটে উঠবে, সেটিই এখন মূল আকর্ষণ।

অন্যদিকে, ‘রিভলভার রীতা’ ছবিতে কীর্তি সুরেশ দেখাবেন এক নতুন রূপ। তামিল ছবির ভক্তদের জন্য এটি হতে পারে আরও এক ভিন্ন স্বাদ, যেখানে কীর্তির দুর্ধষ অ্যাকশন নিয়ে উত্তেজনা রয়েছে। এই শুক্রবারের ছবিগুলির মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ধনুশ (Dhanush)-এর ‘তেরে ইশ্‌ক মেঁ’-এ তার রোমান্স। দর্শকরা এখন অপেক্ষা করছে কৃতির সঙ্গে তার নতুন রসায়ন কেমনভাবে পর্দায় ফুটে ওঠে, তা দেখার জন্য।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole