Santosh Trophy 2026: সন্তোশ ট্রফির ফাইনাল রাউন্ড হবে অসমে

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ৬ বছর পর ট্রফির খরা কাটিয়ে গত মরশুমে সন্তোষ ট্রফি (Santosh Trophy) জিতেছিল বাংলা (Bengal)। এবার ট্রফি ধরে রাখার লক্ষ্যে নামছেন সঞ্জয় সেনে (Sanjay Sen) ছাত্ররা। বৃহস্পতিবার ঘোষণা হয়েছে ৭৯তম সন্তোষ ট্রফির দিনক্ষণ। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। তবে ফাইনাল রাউন্ড খেলা হবে আগামী বছর জানুয়ারি মাসে। ফাইনাল রাউন্ড আয়োজিত হবে অসমে (Assam)। সেই রাউন্ডের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: Prime minister met blind women’s cricketers: নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন দীপিকা, কে করুণারা

সবমিলিয়ে ৩৫টি দল খেলবে এবারের সন্তোষ ট্রফির গ্রুপ পর্বে। ৯টি গ্রুপে ভাগ করা হয়েছে এই দলগুলিকে। প্রত্যেক গ্রুপে রয়েছে ৪টি দল। তবে গ্রুপ ই’তে উত্তর-পূর্ব ভারতের তিনটি দলকে রাখা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে গ্রুপ পর্বে খেলতে নামবে এই ৩৫ দল। প্রত্যেক গ্রুপের শীর্ষে থাকা দল চলে যাবে ফাইনাল রাউন্ডে। দেশের ৯টি ভেন্যুজুড়ে খেলা হবে সন্তোষের গ্রুপ পর্ব।

গতবারের চ্যাম্পিয়ন হওয়ার দরুণ সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ডে সরাসরি যোগ্যতা অর্জন করে ফেলেছে বাংলা। এছাড়াও সরাসরি ফাইনাল রাউন্ডে খেলবে আয়োজক অসম। গতবারের রানার্স আপ কেরলও সরাসরি নামবে ফাইনাল রাউন্ডে। অর্থাৎ সবমিলিয়ে সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ডে খেলবে ১২টি দল। অসমের ধাকুয়াখানা এবং ধেমাজিতে খেলা হবে ফাইনাল রাউন্ডের ম্যাচগুলি। উল্লেখ্য, শেষবার ২০১০-১১ সালে সন্তোষ ট্রফি আয়োজন করেছিল অসম। সেবার মণিপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

প্রত্যাশিতভাবে আসন্ন সন্তোষ ট্রফিতে বাংলা দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জয় সেনকে। গতবছর দীর্ঘ এক দশক পরে সন্তোষ ট্রফিতে বাংলা দল চ্যাম্পিয়ন হয়েছিল তাঁর প্রশিক্ষণে। তাই আইএফএ কোচেস কমিটি আবার তার ওপর ভরসা রেখেছে। ইতিমধ্যেই বাংলাদলের ট্রায়ালে নেমে পড়েছেন। বৃহস্পতিবার সকালে মহামেডান মাঠে শুরু হয়েছে বাংলার ট্রায়াল। হাজির ছিলেন কোচ সঞ্জয় সেন নিজেও। ট্রায়ালের শেষে তিনি বলেছেন, “যেখানে ৮৫ জন ছেলের নাম রয়েছে সেখানে ৪৫ জনের আসাটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা বাংলার ফুটবল নিয়ে কথা বলি কিন্তু তারপরও এরকম। যদিও প্রথম দিন। আমি চাই বাংলার কোথায় ভালো প্রতিভা আছে তা দেখতে।”