নিউজ পোল ব্যুরো: বিশ্বকাপ জয়ের পর প্রধামন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করলেন দৃষ্টিহীন মহিলা ক্রিকেটাররা। দিল্লিতে নিজের বাসভবনে টিসি দীপিকা (TC Deepika), কে করুণাদের (K Karuna) সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী। হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur) যখন বিশ্বজয় করলেন, তখনও তাঁদের সঙ্গে দেখা করেছিলেন মোদি। বৃহস্পতিবার দৃষ্টিহীনদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 women’s cup for blind) জয়ী ক্রিকেটারদের সঙ্গে দেখা করে তাঁদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: Jemaimah Rodriguez is not going to Australia : স্মৃতির পাশে জেমাইমা, খেলতে যাবেন না অস্ট্রেলিয়ায়
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এবং ভিডিও ভাইরাল। খেলোয়াড় এবং টিমের স্টাফ-রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রফি নিয়ে ছবি তুলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন এবং তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। মহিলা দৃষ্টিহীন দল’ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতা সেরেছেন। পাশাপাশি মোদিও তাঁর সই করা একটি বল ক্রিকেটারদের হাতে তুলে দেন। ক্রিকেটারদের নিজের হাতে লাড্ডু খাইয়ে দেন তিনি। তাঁদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এরপর দলের প্রত্যেক সদস্যের সঙ্গে ছবিও তোলেন তিনি। বিশ্বকাপ জেতার জন্য তাঁদের অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার কলম্বোর পি সারা ওভালে অনুষ্ঠিত ফাইনালে ভারতীয় দল নেপালকে সাত উইকেটে পরাজিত করে। এই টুর্নামেন্টটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছিল এবং ভারত এই বিশ্বব্যাপী টুর্নামেন্টটি জয়ে সফল হয়। কর্নাটক, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, দিল্লি, অসম, বিহার – এই ন’টি রাজ্য থেকে মোট ১৬ জন ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পেয়েছেন। স্কুল শিক্ষক, বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন, কমিউনিটি ক্যাম্পের মাধ্যমে তাঁদের ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। ভারতীয় দলের ম্যানেজার শিখা শেঠি বলেছিলেন, “বেশিরভাগ খেলোয়াড় গ্রামীণ পটভূমি থেকে উঠে এসেছেন। ভাষাটা একটা সমস্যা ছিল। তাছাড়াও সমাজিক বাধা তো ছিলই। কিন্তু সব কিছুকে জয় করে ওরা খেলছে শুধু নয়, দেশকেও গর্বিত করছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
বিশ্বজয়ের পর সোমবার এক্স হ্যান্ডলে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছিলেন, ‘দৃষ্টিহীন মহিলাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে ভারত। এর জন্য অনেক অভিনন্দন। গোটা টুর্নামেন্টে অপরাজিত ওরা। কঠোর পরিশ্রম, জেদ ও দলগতভাবেই এই সাফল্য। তোমরা প্রত্যেকেই চ্যাম্পিয়ন।”
